Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
শামীম মোল্লা হত্যাকাণ্ড: ৭ দিনে তদন্তের অগ্রগতি কতদূর?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2024, 08:40 pm
Last modified: 25 September, 2024, 08:47 pm

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

শামীম মোল্লা হত্যাকাণ্ড: ৭ দিনে তদন্তের অগ্রগতি কতদূর?

২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের একাংশ মানববন্ধনে অভিযোগ করেন, তদন্ত কমিটির দুই সদস্য এর আগে শামীম হত্যার বিচারের দাবিতে এক স্বারকলিপিতে স্বাক্ষর করেছিলেন। ফলে তারা ‘তদন্তে নিরপেক্ষ থাকবেন কি না’ তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
25 September, 2024, 08:40 pm
Last modified: 25 September, 2024, 08:47 pm
সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় সাত দিন পেরিয়ে গেলেও তদন্তে তেমন অগ্রগতি হয়নি। এর মধ্যে পুনর্গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নতুন কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে শাস্তির সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মারধরের ভিডিওতে অনেককে দেখা গেলেও এখন পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা পাঁচ দাবিতে মানববন্ধন করেছেন, যার মধ্যে মামলা প্রত্যাহার করে নতুন মামলা দায়েরের দাবিও রয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় শামীম মোল্লাকে মৃত ঘোষণা করে গণস্বাস্থ্য হাসপাতাল। পরদিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেনকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার মো. লুৎফর রহমান আরিফকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ কমিটিতে আরও সদস্য হিসেবে ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছিল। তবে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) আরেকটি সংশোধিত অফিস আদেশে নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটিতে অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরীকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল রকিবকে সদস্য সচিব করা হয়। 

সাত সদস্যের নতুন এ কমিটিতে আরও যুক্ত করা হয় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এন এম ফখরুদ্দিন এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল আহসানকে।

তদন্ত কমিটির বর্তমান আহ্বায়ক তারেক চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পূর্বের কমিটির প্রধান পদত্যাগ করায় নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল এবং আজ বেশকিছু আলোচনা হয়েছে। আগামীকাল (২৬ সেপ্টেম্বর) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।'

মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, প্রাথমিক প্রতিবেদনের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত আর কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে। শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে।

২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের একাংশ মানববন্ধনে অভিযোগ করেন, তদন্ত কমিটির দুই সদস্য এর আগে শামীম হত্যার বিচারের দাবিতে এক স্বারকলিপিতে স্বাক্ষর করেছিলেন। ফলে তারা 'তদন্তে নিরপেক্ষ থাকবেন কি না' তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মানববন্ধনে ৪৮ ব্যাচের শিক্ষার্থী হাসিব জামান বলেন, শামীম মোল্লা হত্যার বিচার চাওয়া দুজন শিক্ষককে তদন্ত কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এতে যথেষ্ট সন্দেহ পোষণ করছি।

'বিচারপ্রার্থী যদি বিচারের দায়িত্বে থাকেন, অবশ্যই সেখানে তদন্ত কার্যক্রম প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে,' তিনি বলেন।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শামীম মোল্লার হত্যার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার এবং নতুন মামলা দায়েরের দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা, নিরাপত্তা অফিসের তালা ভেঙে শামীমকে মারধরের ঘটনার ও পুলিশের কাছে হস্তান্তরের পর মৃত্যুর আগ পর্যন্ত ঘটনার তদন্ত, ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীদের বহিষ্কার করা ইত্যাদি।

মানববন্ধনে শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, শামীমকে একাধিকবার গণপিটুনি দেওয়া হয়েছে। প্রথমে গেইটে এবং পরে নিরাপত্তা সেলের তালা ভেঙে তাকে মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনিক সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

এ হত্যাকাণ্ডের মামলার একমাত্র গ্রেপ্তার মাহমুদুল হাসান রায়হান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ততার জেরে গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট (প্রান্তিক গেট) এলাকায় একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে গণপিটুনি দেন।

পরে তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানে দফা দফায় মারধরের ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হলে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

Related Topics

টপ নিউজ

শামীম মোল্লা / পিটিয়ে হত্যা / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম
  • নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ
  • ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net