Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান শুনলে শেখ হাসিনার পালাতে হতো না: বিএনপি যুগ্ম মহাসচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2024, 05:45 pm
Last modified: 17 September, 2024, 06:42 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান শুনলে শেখ হাসিনার পালাতে হতো না: বিএনপি যুগ্ম মহাসচিব

হাবিব উন নবী খান সোহেল বলেন, “হাসিনা আমাদের আহ্বান উপেক্ষা করে বিদেশি শক্তির কথা শুনেছেন। তিনি যদি আমাদের কথা শুনতেন, তাহলে তাকে এভাবে পালিয়ে যেতে হতো না।”
টিবিএস রিপোর্ট
17 September, 2024, 05:45 pm
Last modified: 17 September, 2024, 06:42 pm
নয়াপল্টনে বিএনপির সমাবেশ। ছবি: রাজিব ধর/টিবিএস।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আহ্বান শুনলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালাতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আজ মঙ্গলবার 'রাজনৈতিক দমন-পীড়নের শিকারদের' স্মরণে এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

হাবিব উন নবী খান সোহেল বলেন, "হাসিনা আমাদের আহ্বান উপেক্ষা করে বিদেশি শক্তির কথা শুনেছেন। তিনি যদি আমাদের কথা শুনতেন, তাহলে তাকে এভাবে পালিয়ে যেতে হতো না।"

আজ বেলা আড়াইটায় সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, "এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের ছাত্র-জনতা ম্যাডেন্ট দিয়েছে স্বৈরাচারের হাত থেকে দেশে ফিরিয়ে এনে সংস্কার করা, কিন্তু মনে রাখতে হবে গত ১৭ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে।"

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, "শেখ হাসিনা বলেছে, সে চট করে দেশে আসবে, আমরাও চাই আসুক। আমাদের উপর ১৭ বছর যে গ্রেপ্তার-নিপীড়ন চালিয়েছে সেজন্য শেখ হাসিনার বিচার করবো।"

বর্তমান সরকারকে ইঙ্গিত করে আব্বাস বলেন, "আমরা বারবার বলেছি, এ সরকার কে যৌক্তিক সময় দিবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনাদেরকে আজীবন সময় দিবো।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত আছেন।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / সোহেল / সমাবেশ / নয়াপল্টন / আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net