Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি, পুনরায় সরাসরি ফ্লাইট চালুতে আগ্রহী পাকিস্তান: সালেহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 09:40 pm
Last modified: 14 September, 2024, 06:11 pm

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি, পুনরায় সরাসরি ফ্লাইট চালুতে আগ্রহী পাকিস্তান: সালেহউদ্দিন

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, তিনি এক্ষেত্রে কেবল জিটুজি প্রক্রিয়ার উপর নির্ভর না করে পাকিস্তানের হাইকমিশনারকে এ বিষয়ে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 09:40 pm
Last modified: 14 September, 2024, 06:11 pm
ড.সালেহউদ্দিন আহমেদ। অলংকরণ: টিবিএস

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানিতে গভীর আগ্রহ দেখিয়েছে পাকিস্তান।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা নগরে অর্থ উপদেষ্টার ইআরডি অফিসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, 'তারা একটি প্রদর্শনীতে অংশ নেবে এবং পাটজাত পণ্যের প্রচার ও আমদানির চেষ্টা করবে, যাতে তাদের উদ্যোক্তারা এ বিষয়ে আগ্রহী হয়। আমাদের ব্যবসায়ীরাও তাদের কাছ থেকে পণ্য আমদানি করতে পারেন।'

তিনি বলেন, 'বাণিজ্যিকভাবে সুবিধাজনক হলে পাকিস্তান ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার চেষ্টা করবে।'

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ব্যবসা-বাণিজ্য সম্পর্ক ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, 'পাকিস্তানের সাথে ব্যবসা-বাণিজ্য বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে স্থবির ছিল। আমাদের তা জোরদার করতে হবে।'

অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, 'কারিগরি সহায়তার মতো কিছু বিষয় রয়েছে এবং যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করা যেতে পারে। এক্ষেত্রে উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করতে হবে।'

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, তিনি এক্ষেত্রে কেবল জিটুজি প্রক্রিয়ার উপর নির্ভর না করে পাকিস্তানের হাইকমিশনারকে এ বিষয়ে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, 'আমরা এর প্রতিটি দিক নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী বছরগুলোতে বাংলাদেশের সাথে ব্যাপক ও গভীরতর অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পাশাপাশি আরো বেশি আদান-প্রদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।'

বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান থেকে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের হাইকমিশনার বলেন, এই মুহূর্তে আমরা অনুভব করছি যে আমরা কিছু সহায়তা প্রদান করতে পারি। আমরা বলেছি যে বন্যা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতিতে কিছু সহায়তা দিতে পারি। আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে আলাপকালে বেশ কিছু দিন আগে এ সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / পাকিস্তান / অর্থ উপদেষ্টা / আমদানি / পাটজাত পণ্য / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net