Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2024, 02:00 pm
Last modified: 09 September, 2024, 02:04 pm

Related News

  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

নিহত মোহাম্মদ খায়রুল (২০) ইয়ার্ডের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
টিবিএস রিপোর্ট
09 September, 2024, 02:00 pm
Last modified: 09 September, 2024, 02:04 pm
শনিবার সকালে এসএন করপোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আহত আরও একজন আজ (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। বর্তমানে আরও ছয়জন বার্ন ইউনিটের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোহাম্মদ খায়রুল (২০) পটুয়াখালী জেলার কাউখালী উপজেলার বাশেরকাটি এলাকার মোহাম্মদ কমল শেখের ছেলে।

এসএন কর্পোরেশনের প্রোডাকশন ম্যানেজার সাইফুল আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে খায়রুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ইয়ার্ডের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

সাইফুল বলেন, "সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি আহত অবস্থায় মারা যান।"

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইয়ার্ডের সেফটি ম্যানেজার আহমদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এসএন করপোরেশনের গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস ট্যাংক বিস্ফোরণে কর্মকর্তা ও শ্রমিকসহ অন্তত ১২ জন গুরুতর দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে চমেকে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে আটজন গুরুতর দগ্ধ হন এবং তাদের দেহের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে যায়। অন্য চারজন বিস্ফোরণে আহত হন।

Related Topics

টপ নিউজ

শিপ ব্রেকিং ইয়ার্ড / বিস্ফোরণ / নিহত / দগ্ধ / বার্ন ইউনিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net