Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানের নামকরণে আইনি কাঠামো তৈরিতে কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2024, 08:40 pm
Last modified: 05 September, 2024, 02:03 pm

Related News

  • কোচিং সেন্টারগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন: আনু মুহাম্মদ
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

সরকারি অর্থায়নে প্রতিষ্ঠানের নামকরণে আইনি কাঠামো তৈরিতে কমিটি গঠন

বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 September, 2024, 08:40 pm
Last modified: 05 September, 2024, 02:03 pm
ফাইল ছবি

সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো তৈরির জন্য 'উপদেষ্টা পরিষদ কমিটি' গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কমিটি সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের জন্য একটি আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে

আরও বলা হয়েছে, গত ২২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের সময় সরকারি অর্থে স্থাপিত প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের বিষয়টি আলোচনায় আসে। এই অধ্যাদেশের মাধ্যমে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে সাবেক প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়া হয়েছে।

ওইদিন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, জনগণের অর্থ ব্যয় করে কোনো প্রকল্প হলে তার নামকরণ কী নীতি অনুসরণ করে করা হবে, সেটার বিষয়ে সরকার কাজ করবে। একটা পর্যায়ে এটাকে একটি আইনি কাঠামোর মধ্যেই আনতে হবে। যাতে জনগণের টাকায় যেটা হবে, তা যেন জনমতের প্রতিফলন ঘটে। এটা এমন কোনো নামকরণ না হয়, যা ফ্যাসিবাদকে উসকে দিতে না পারে।

নামকরণের নীতিমালা হতে পারে, আইনও হতে পারে বলেও জানিয়েছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বাংলাদেশে সরকারি অর্থে প্রতিষ্ঠিত স্থাপনা ও প্রতিষ্ঠানের নামকরণ বিষয়ে কোন বিধি-বিধান নেই। সরকারগুলো নিজ দলের গুরুত্বপূর্ণ নেতাদের নামে বৃহৎ স্থাপনাগুলোর নামকরণ করে আসছে। এমনকী জীবিত নেতাদের নামেও বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানের নামকরণ করা হচ্ছে। সরকার বদল হওয়ার বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থাপনার নাম পাল্টে যাওয়ারও নজির রয়েছে। এ প্রেক্ষাপটেই আইনী কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Related Topics

টপ নিউজ

সরকারি অর্থায়ন / আইনি কাঠামো / কমিটি / অন্তবর্তী সরকার / উপদেষ্টা পরিষদ কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • কোচিং সেন্টারগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী
  • রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি 
  • অলটারনেটিভস'র ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন: আনু মুহাম্মদ
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net