Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2024, 01:05 pm
Last modified: 04 September, 2024, 01:05 pm

Related News

  • সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
  • প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার
  • ৪৪তম বিসিএসের ফল প্রকাশ, একাধিক ক্যাডারে পুনরাবৃত্তি নিয়ে বিতর্ক, পদ শূন্যের আশঙ্কা
  • প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিবর্তে নতুন মূল্যায়ন পদ্ধতির সুপারিশ
  • শিক্ষা, স্বাস্থ্যকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার প্রস্তাব সংস্কার কমিশনের

প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালুর দাবি 

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটি এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী
টিবিএস রিপোর্ট
04 September, 2024, 01:05 pm
Last modified: 04 September, 2024, 01:05 pm
ছবি: টিবিএস

প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস প্রচলনসহ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে ৮টি সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষক সমিতি। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটি এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। 

আমিনুল ইসলাম চৌধুরী বলেন, "পৃথিবীর উন্নত দেশসমূহে ৮ হতে ১২ বছরের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মেয়াদ চালু রয়েছে। বর্তমান বিশ্বে যেভাবে দ্রুত জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটছে, তাতে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে ৮ বছর মেয়াদের একটি বাস্তবমুখী, পরিবেশভিত্তিক শিক্ষাক্রম চালু করতে না পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তন সম্ভব হবে না।" 

তিনি বলেন, যেহেতু ৮ম শ্রেণি পর্যন্ত ৮ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান, সেহেতু শিক্ষক নির্বাচনে কোনো প্রকার শিথিলতা বা দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া মোটেই বাঞ্চনীয় হবে না। কারণ মানসম্মত শিক্ষকই মানসম্মত শিক্ষা উপহার দিতে পারেন। 

উন্নত বিশ্বের অনেক দেশে শিক্ষকতার অভিজ্ঞতা নেই এমন ব্যক্তি কখনো শিক্ষা বিভাগীয় কর্মকর্তা হতে পারেন না। কারণ শিক্ষায় অভিজ্ঞতাসম্পন্ন ওই শিক্ষকরাই পরবর্তী পর্যায়ে শিক্ষা বিভাগীয় কর্মকর্তা হিসেবে সফলভাবে প্রশাসন, ব্যবস্থাপনা, পরিদর্শন, তত্ত্বাবধান, মনিটরিং এবং যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম চালাতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি। 

আমিনুল ইসলাম আরও বলেন, "বিভিন্ন মন্ত্রণালয়ে নিজস্ব ক্যাডার রয়েছে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব কোনো ক্যাডার সার্ভিস না থাকায় বিশাল জনবলের জন্য অন্য মন্ত্রণালয় থেকে প্রেষণে কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। এতে চাহিদা অনুযায়ী দক্ষ, অভিজ্ঞ, মাঠ পর্যায়ের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল জনবল প্রাপ্তি সম্ভব হয়ে উঠছে না।।" 

তাদের অন্যান্য সুপারিশের মধ্যে আছে- সহকারি শিক্ষক পদ ব্যতিরেকে উপরের সকল পদে নিয়োগ বন্ধ রেখে শুধুমাত্র সহকারী শিক্ষকদের মধ্য থেকে মেধা, যোগ্যতা যাচাই সাপেক্ষে বিভাগীয় উচ্চপদে শত ভাগ পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত নিয়োগদানের ব্যবস্থা করা; জাতীয়করণকৃত শিক্ষকদের গেজেট, পরিপত্র, দেশের প্রচলিত বিধিবিধানের আলোকে বেসরকারি চাকরিকালের ৫০ ভাগ ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, উত্তোলিত টাইম স্কেল, গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করার ব্যবস্থা করা। 

এছাড়াও, বর্তমানে কর্মরত শিক্ষকদের জন্য যোগ্যতাভিত্তিক ভিন্ন ভিন্ন স্কেল প্রদান; কারিকুলাম ও পাঠ্যসূচির আওতায় ৮ম শ্রেণি পর্যন্ত সারাদেশে একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করা; প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার, ল্যাপটপ ও পাঠদানের উপকরণ সামগ্রী সরবরাহ করা; বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন অফিস সহকারী নিয়োগের ব্যবস্থা করা এবং আই.এল.ও এবং ইউনেস্কো সনদ অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সকল কমিটিতে ফলপ্রসূ সিদ্ধান্তের জন্য শিক্ষক প্রতিনিধি অন্তর্ভূক্ত করার সুপারিশ করা হয়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন খোন্দকার, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ। 
 

Related Topics

টপ নিউজ

প্রাথমিক শিক্ষা / বাংলাদেশ সিভিল সার্ভিস / ক্যাডার সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
  • প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার
  • ৪৪তম বিসিএসের ফল প্রকাশ, একাধিক ক্যাডারে পুনরাবৃত্তি নিয়ে বিতর্ক, পদ শূন্যের আশঙ্কা
  • প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিবর্তে নতুন মূল্যায়ন পদ্ধতির সুপারিশ
  • শিক্ষা, স্বাস্থ্যকে ক্যাডার সার্ভিস থেকে আলাদা করার প্রস্তাব সংস্কার কমিশনের

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net