Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2024, 08:25 am
Last modified: 04 September, 2024, 08:28 am

Related News

  • রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ‘মব’ করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার বিএনপি নেতা
  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়
টিবিএস রিপোর্ট
04 September, 2024, 08:25 am
Last modified: 04 September, 2024, 08:28 am
ছবি: টিবিএস

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম এমরান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

আগরওয়ালাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গতকাল, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আগরওয়ালার বিরুদ্ধে অর্থ পাচার এবং সোনা ও হীরা পাচারের অভিযোগে তদন্ত শুরু করে।

সিআইডির মিডিয়া উইং থেকে সিআইডি কর্মকর্তা আজাদ রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটকে তদন্ত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, "আমরা বিভিন্ন সোর্স থেকে তার (আগারওয়ালার) বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পেয়েছি। আমরা এগুলো তদন্ত করছি।"

সিআইডি সূত্রে জানা গেছে, দেশজুড়ে বিভিন্ন জেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে দীর্ঘদিন ধরে আসল হিরার বদলে উন্নতমানের কাচ হিরা বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছেন আগরওয়ালা। এছাড়া, তিনি দুবাই-সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের সঙ্গেও জড়িত।

একইসঙ্গে, তার বিরুদ্ধে কলকাতায় ৩টি জুয়েলারি দোকান, ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে সিআইডি। 

তিনি অবৈধভাবে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে একটি ব্যাংকের পরিচালক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

আগরওয়ালা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সাবেক পরিচালক ও সহ-সভাপতি।

একইসঙ্গে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য।

অর্থনীতিতে অবদানের জন্য, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে 'কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসোন' (সিআইপি) হিসাবে ঘোষণা করে।

Related Topics

টপ নিউজ

ডায়মন্ড ওয়ার্ল্ড / দীলিপ কুমার আগরওয়ালা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ‘মব’ করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার বিএনপি নেতা
  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় আরও একজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৮
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net