Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
গাজী টায়ার্সের পোড়া ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, উদ্ধার অভিযান সম্ভব নয়

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
29 August, 2024, 04:30 pm
Last modified: 29 August, 2024, 04:32 pm

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • নির্বাচন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি বিশেষ ও ১১, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রজ্ঞাপন

গাজী টায়ার্সের পোড়া ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা, উদ্ধার অভিযান সম্ভব নয়

অধ্যাপক রাকিব বলেন, ‘ভবনটিতে টানা তিনদিন ধরে থেমে থেমে আগুন জ্বলেছে। ভবনের অনেক দেয়াল এমনকি ফ্লোর ধসে পড়েছে। ছয়, পাঁচ এবং চারতলার ছাদ তিনতলার উপর এসে পড়েছে। ভবনের বীমগুলো বেঁকে গেছে। এই অবস্থায় ভবন খুবই ঝুঁকিপূর্ণ। এর ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
29 August, 2024, 04:30 pm
Last modified: 29 August, 2024, 04:32 pm
গাজী টায়ার ফ্যাক্টরি। ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার্সের একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভেতরে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয় বলে জানিয়েছে বুয়েটের প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার সকালে গাজী টায়ার্সের পোড়া ভবন পরিদর্শন শেষে বুয়েটের অধ্যাপক রাকিব আহসান এই তথ্য জানান। তবে ভবনের বেইজমেন্টে উদ্ধার অভিযান চালানো যাবে বলে মতামত দেন তিনি। এসময় তিনি নারায়ণগঞ্জ জেলার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের ল্যাডার মেশিন দিয়ে ছাদের উপরে ও বিভিন্ন ফ্লোর বাহির থেকে পরিদর্শন করেন।

অধ্যাপক রাকিব বলেন, 'ভবনটিতে টানা তিনদিন ধরে থেমে থেমে আগুন জ্বলেছে। ভবনের অনেক দেয়াল এমনকি ফ্লোর ধসে পড়েছে। ছয়, পাঁচ এবং চারতলার ছাদ তিনতলার উপর এসে পড়েছে। ভবনের বীমগুলো বেঁকে গেছে। এই অবস্থায় ভবন খুবই ঝুঁকিপূর্ণ। এর ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রচুর দাহ্য পদার্থ ছিল ভবনে। আগুন দীর্ঘসময় থাকায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও ভেতরে প্রচুর তাপ রয়েছে। আমরা ড্রোন ও মইদিয়ে চেক করে ভেতরে আগুনের উপস্থিতি দেখতে পেয়েছি। কিন্তু কোন ডেডবডির সন্ধান পাইনি। তবে এই ভবনের বেইসমেন্টে অভিযান চালানো সম্ভব। সেটা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এই ভবনে দাঁড়িয়ে থাকাটাও ঝুঁকিপূর্ণ। এর ভেঙ্গে ফেলার প্রক্রিয়াও খুব সতর্কতার সাথে পরিচালনা করতে হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক আনোয়ারুল হক বলেন, 'আমরা তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছি। আমাদের ড্রোন ফুটেজে কোন মরদেহের সন্ধান পাইনি। বুয়েট প্রতিনিধি দল সহ এক্সপার্টদের মতামত অনুযায়ী উপরের ফ্লোরে অভিযান চালানো সম্ভব নয়। তবে আমরা ভবনের নিচের বেইসমেন্টে অভিযান চালিয়েছি। সেখানে কোন মরদেহ পাওয়া যায়নি।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর থেকে ভবনের গেটে নিখোঁজদের সন্ধান চেয়ে স্বজনদের ভিড় দেখা যায়। প্রাথমিকভাবে ১৭৩ জনের তালিকা তৈরি হলেও তা পরবর্তীতে অস্বীকার করে ফায়ার সার্ভিস। এরপর শিক্ষার্থীদের একটি তালিকায় উঠে আসে ১২১ জনের নাম। তবে গাজী টায়ার্স কর্তৃপক্ষ বলছে, তাদের কোন কর্মকর্তা বা কর্মচারী এই ঘটনায় নিখোঁজ নেই।
 
Related Topics

টপ নিউজ

গাজী টায়ার্স / অগ্নিকাণ্ড / বুয়েট / ঝুঁকিপূর্ণ / ঘোষণা / উদ্ধার অভিযান / ধস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে এল
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • নির্বাচন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি বিশেষ ও ১১, ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রজ্ঞাপন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net