Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
নওগাঁয় ৫ সরকারি দপ্তরের দায়িত্বে এক কর্মকর্তা

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
27 August, 2024, 09:30 pm
Last modified: 28 August, 2024, 03:07 pm

Related News

  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ
  • বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসি প্রত্যাহার
  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

নওগাঁয় ৫ সরকারি দপ্তরের দায়িত্বে এক কর্মকর্তা

গত ২০ আগস্ট জেলা প্রশাসক গোলাম মওলাকে প্রত্যাহারের পর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান সোহেল রানা। এছাড়াও তিনি নওগাঁ পৌরসভার প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উত্তরাঞ্চল প্রধান
27 August, 2024, 09:30 pm
Last modified: 28 August, 2024, 03:07 pm
ছবি: সংগৃহীত

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে কর্মরত বিসিএস ৩১ ব্যাচের কর্মকর্তা সোহেল রানা। এই পদে দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তা সংকটের কারণে বেশ কয়েক মাস আগে থেকেই তিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২০ আগস্ট জেলা প্রশাসক গোলাম মওলাকে প্রত্যাহারের পর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান সোহেল রানা। এছাড়াও তিনি নওগাঁ পৌরসভার প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন, এক সাথে পাঁচটি চেয়ারের দায়িত্ব পালন করা অনেক চ্যালেঞ্জিং। পৌরসভা ও জেলা পরিষদের কাজগুলো এখনো সেভাবে শুরু করতে পারিনি। এরপরেও নিজের অবস্থান থেকে জনগনকে সর্ব্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি জেলা প্রশাসক পদে শীঘ্রই নতুন কেউ আসবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সাবেক সরকারের মন্ত্রী, এমপিসহ অন্যান্য নেতারা আত্মগোপনে চলে যান। উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যরা ধারাবাহিকভাবে কর্মস্থলে আসছিলেন না। এতে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছিল।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের বিধান রেখে 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, জেলা পরিষদ আইন ২০০০ এবং উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ সংশোধনের মাধ্যমে প্রত্যেকটি আইনে দুটি করে নতুন ধারা যোগ করা হয়।

একটি ধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে, জনস্বার্থে কোনো মেয়র-কাউন্সিলর ও চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণ করতে পারবে।

আরেক ধারায় বলা হয়, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে, জনস্বার্থে কার্যাবলী সম্পাদনের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে।

পরে স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের মোট ৮৮৮ জন জনপ্রতিনিধিকে অপসারণ ও ৮৯৮ জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

Related Topics

টপ নিউজ

নওগাঁ / জেলা প্রশাসক / পৌরসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ
  • বিভাগীয় কমিশনারসহ ৩ জেলার ডিসি প্রত্যাহার
  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net