Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2024, 10:30 am
Last modified: 25 August, 2024, 10:58 am

Related News

  • কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে বেড়েছে পানি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বৃষ্টিপাতেও লেকে পর্যাপ্ত পানি জমেনি, এখনও বন্ধ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই

কাপ্তাই লেক থেকে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে, তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।
টিবিএস রিপোর্ট
25 August, 2024, 10:30 am
Last modified: 25 August, 2024, 10:58 am
ছবি: ইউএনবি

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৮টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেটের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া শুরু হয়।

বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের। 

এর আগে, শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের জলকপাটগুলো খুলে দেওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আজ সকালে গেটগুলো খোলা হয়। 

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে গেট খোলার জন্য তারা গিয়েছিলেন। কিন্তু পানির প্রবাহ কম থাকায় এবং রাতের যেকোনো পরিস্থিতি এড়াতে সকাল ৮টায় গেটগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাপ্তাই লেক থেকে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে, তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের বলেন, বিদ্যুৎকেন্দ্রটির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিদ্যুৎকেন্দ্রের বিপৎসীমা, অর্থাৎ ১০৯ ফুটের কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। 

স্পিলওয়ের ১৬টি গেটের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। তবে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্পিলওয়ের গেটগুলো আরও বেশি খোলা হবে।

Related Topics

টপ নিউজ

কাপ্তাই লেক / বাঁধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে বেড়েছে পানি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বৃষ্টিপাতেও লেকে পর্যাপ্ত পানি জমেনি, এখনও বন্ধ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net