Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2024, 10:35 pm
Last modified: 24 August, 2024, 03:01 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন

দুই দিন আগে বাংলাদেশ ব্যাংক আগের পর্ষদ ভেঙে দেওয়ার পর আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
22 August, 2024, 10:35 pm
Last modified: 24 August, 2024, 03:01 pm
চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। ছবি: সৌজন্যে

আবদুল আউয়াল মিন্টুকে চেয়ারম্যান ও মোয়াজ্জেম হোসেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে ন্যাশনাল ব্যাংক। দুই দিন আগে বাংলাদেশ ব্যাংক আগের পর্ষদ ভেঙে দেওয়ার পর আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, 'ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)'- এর অধীনে নতুন বোর্ড গঠন করা হয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের একজন শিল্পপতি ও ব্যবসায়ী নেতা। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লাল তীর সিড লিমিটেড, নর্থ সাউথ সিড লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড প্রভৃতি প্রতিষ্ঠানে। এছাড়া উপদেষ্টা হিসেবে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড, মাল্টিসোর্সিং লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

ফেনীর আলিয়ারপুর গ্রামে জন্মগ্রহণকারী আবদুল আউয়াল মিন্টু ১৯৬৮ সালে চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক মেরিটাইম কলেজ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অh লন্ডন থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি এবং লন্ডন ইউনিভার্সিটির অধীনে কুইন মেরি কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল-এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 

মিন্টু তার নিজ গ্রামে ইকবাল মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগে অংশ নিয়ে শিক্ষাক্ষেত্রেও অবদান রেখেছেন। এছাড়া, তিনি লন্ডনের 'অ্যাথেনা প্রেস'- থেকে প্রকাশিত 'বাংলাদেশ অ্যানাটমি অব চেঞ্জ'- সহ বেশ কয়েকটি বইয়ের লেখক।

অপরদিকে, মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের একজন নেতৃস্থানীয় এবং সফল উদ্যোক্তা। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং সাবেক চেয়ারম্যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করার পর তিনি ১৯৬৮ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য চলে যান। নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৭৪ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। জাপানে থাকার সময় তিনি ১৯৭১ সালে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন।

মাত্র ২৪ বছর বয়সে তিনি সফলভাবে নিজেকে সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার হাত ধরেই জাপান থেকে দেশে রিকন্ডিশন্ড গাড়ি আসা শুরু হয়।

হোসাফ গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের সেই উদ্যোক্তাদের মধ্যে একজন, যিনি দেশে ও বিদেশে তার ব্যবসা সম্প্রসারণ করেছেন। তিনি গভীর সমুদ্রে মাছ ধরার জন্য প্রথম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন।

বর্তমানে হোসাফ গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও মোয়াজ্জেম হোসেন প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি, বিজিএমইএর সহ-সভাপতি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন।

ফের ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, ৭ সদস্যের নতুন বোর্ড গঠন

এর আগে অসংখ্য অনিয়মের অভিযোগে গত ২০ আগস্ট তৃতীয়বারের মতো ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের জারি করা এক আদেশে একথা জানানো হয়েছে।

এসময় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে– জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, নীতিগত সিদ্ধান্ত নিতে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যর্থতার কারণেই ব্যাংকটির অবস্থার অবনতি হয়েছে। ব্যাংকের বোর্ড সদস্যরা আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

একইসাথে নতুন করে তিনজন পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে সাত সদস্যের নতুন বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থাটি গত বছরের ডিসেম্বরে প্রথমবার ন্যাশনাল ব্যাংকের পরিচালক বোর্ড ভেঙে দেয় ও পুনর্গঠন করেছিল। চলতি বছরের মে মাসে দ্বিতীয়বারের মতো সেই বোর্ডও ভেঙে দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল ব্যাংক / আবদুল আউয়াল মিন্টু / মোয়াজ্জম হোসেন / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net