Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও এমপি চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2024, 03:10 pm
Last modified: 22 August, 2024, 08:27 pm

Related News

  • সাবেক মন্ত্রী শাহাব উদ্দীনের জমি ও ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • বন কর্মকর্তাদের জন্য ঝুঁকি ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা
  • চন্দ্রবোড়ার কামড় এড়াতে বন বিভাগের পরামর্শ, দংশিত হলে যা করণীয় 
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে সহায়তা বাড়াবে জার্মানি

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও এমপি চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

বিশ্ব ব্যাংকের ১ হাজার ৫০২ কোটি টাকার ‘সুফল প্রকল্প’ থেকে ১০ শতাংশ কমিশন নিয়ে ঠিকাদারদের কাজ প্রদান করেছেন এবং ৮০ থেকে ৯০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বন কর্মকর্তাদের বদলি ও পোস্টিং করিয়েছেন এমন অভিযোগ সাবেক পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে।
টিবিএস রিপোর্ট
22 August, 2024, 03:10 pm
Last modified: 22 August, 2024, 08:27 pm
সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন (বামে) ও সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সাবেক বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে,  ২০২১-২২ অর্থবছরে  লালমোহন ও তজুমদ্দিন উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় চৌধুরী শাওন কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা থেকে ২ দশমিক ২৯ কোটি টাকা এবং কাজের বিনিময়ে টাকা বা কাবিটা থেকে ৩ দশমিক ৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ২৬০ দশমিক ৩৯ মেট্রিক টন গম এবং ২৩৪ দশমিক ৩৩ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মন্ত্রী থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের বদলির বাণিজ্য করে অনিয়ম ও দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে বিশ্বব্যাংকের অর্থায়নে ০৫ বছর মেয়াদি ১ হাজার ৫০২ কোটি টাকার 'সুফল প্রকল্প'টিতে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক।

তার কথিত দুর্নীতির বিবরণ দিয়ে দুদক লিখেছে, মন্ত্রী ও তার ছেলে বিশ্বব্যাংকের অর্থায়নে 'সুফল প্রকল্পে' ১০ শতাংশ কমিশন দিয়ে ঠিকাদারদের কাজ দিয়েছেন এবং বিভিন্ন খাতে মিথ্যা খরচ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি ৮০-৯০ লাখ টাকার ঘুষের বিনিময়ে বন কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছেন বলেও জানিয়েছে দুদক।

এছাড়াও, পরিবেশ দূষণে মারাত্মক প্রভাব রয়েছে এরূপ তরল বর্জ্য সৃষ্টিকারী বিভিন্ন কল-কারখানায় ইটিপি পরিদর্শন না করেই তারা সার্টিফিকেট প্রদান করেন।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুদকের তদন্তে সংস্থাটি আরও জানতে পারে, শাহাব উদ্দিন প্রায় ৭ কোটি টাকার বিনিময়ে বিএফডিআইসির তৎকালীন চেয়ারম্যানকে জমির বিনিময়ে রেজুলেশনে স্বাক্ষর করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কাছে হস্তান্তর করতে বাধ্য করেছিলেন।

উল্লেখ্য, সাবেক পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। 

Related Topics

টপ নিউজ

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় / পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন / নুরুন্নবী চৌধুরী শাওন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • সাবেক মন্ত্রী শাহাব উদ্দীনের জমি ও ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • বন কর্মকর্তাদের জন্য ঝুঁকি ভাতা চালুর উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা
  • চন্দ্রবোড়ার কামড় এড়াতে বন বিভাগের পরামর্শ, দংশিত হলে যা করণীয় 
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে সহায়তা বাড়াবে জার্মানি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net