Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বরিশালের সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
21 August, 2024, 08:25 pm
Last modified: 21 August, 2024, 08:27 pm

Related News

  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

বরিশালের সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বরিশালের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, বরিশাল বিভোগের সবগুলো নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত উজানের ঢল বঙ্গোপসাগরে পতিত হয়। তবে পানি দীর্ঘদিন স্থায়ী হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।’
বরিশাল প্রতিনিধি
21 August, 2024, 08:25 pm
Last modified: 21 August, 2024, 08:27 pm
ফাইল ছবি

উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে হু হু করে বেড়েছে বরিশাল বিভাগসহ দক্ষিণাঞ্চলের সবগুলো নদ-নদীর পানি। ইতোমধ্যে উপকূলীয় বেশ কয়েকটি শহর, উপজেলা সদরে পানি ঢুকে পড়েছে। পাঁচদিন ধরে চলতে থাকা টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সবগুলো নদী-নদীর পানি।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বরিশালের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর পানি ১২টি পয়েন্টে জলানুসন্ধান প্রতিবেদন বলছে, সবগুলো নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত উজানের ঢল বঙ্গোপসাগরে পতিত হয়। তবে পানি দীর্ঘদিন স্থায়ী হলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।'

তাজুল ইসলাম বলেন, 'বরিশালের কীর্তনখোলা নদীর পানি ১০ সেন্টিমিটার, বিষখালী নদীর পানি ঝালকাঠি জেলার সদর উপজেলা পয়েন্টে ১৪ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলা পয়েন্টে ১৪ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে ২০ সেন্টিমিটার, বেতাগী উপজেলা পয়েন্টে  ২০ সেন্টিমিটার, আমতলী উপজেলা পয়েন্টে ৩ সেন্টিমিটার, ভোলা জেলায় মেঘনা নদীর দৌলতখান উপজেলা পয়েন্টে ৭৪ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৯২ সেন্টিমিটার, ভোলা সদর উপজেলার খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদী ৯ সেন্টিমিটার, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর পানি ১২ সেন্টিমিটার, পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদীর পানি ২২ সেন্টিমিটার ও উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।'

ফাইল ছবি

তিনি আরও বলেন, 'পানি বৃদ্ধিতে বেড়িবাঁধ, মাছের ঘের, ফসলের জমি ক্ষতিগ্রস্ত হবে। পানি নেমে গেলে ভাঙন দেখা দেবে।'

পিরোজপুর জেলার চরখালী এলাকার বাসিন্দা মো. মনির বলেন, 'কচা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নদী তীরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। টানা বৃষ্টিতে গরু-ছাগলের খাবারের ব্যবস্থাও করা যাচ্ছে না। সবজায়গা তলিয়ে গেছে। এভাবে বেশিদিন থাকলে ধানচাষের মারাত্মক ক্ষতি হবে।'

বরগুনা সদরের ফেরিঘাট এলাকার বাসিন্দা আফজাল হোসেন বলেন, 'ফেরীঘাটের গ্যাংওয়ে তলিয়ে গেছে। গাড়ি ওঠানামা করতে পারছে না। বিষখালী নদীর পানির এত স্রোত এবার নদী ভাঙণে অনেককে নিঃস্ব করে দিবে।'

বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, 'পলাশপুর কলোনীতে হাটুসমান পানি হয়েছে। ঘরে কেউ থাকতে পারছে না। পানি উঠে তলিয়ে যাচ্ছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে নদীর পানি উঠে আসছে শহরে। আমরা খুব বিপদের মধ্যে ৪/৫দিন আছি।'

ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালীর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, উপকূলের সবগুলো নিম্নাঞ্চল ডুবে গেছে। দক্ষিণাঞ্চলে প্রতি বর্ষায় প্লাবিত হলেও এবারের মত আকস্মিক পানির ঢল বিগত কয়েক যুগেও দেখেনি।

Related Topics

টপ নিউজ

নদী / বরিশাল / প্লাবিত / ঢল / বৃষ্টিপাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জাপানে 'নজিরবিহীন' বৃষ্টিপাতে অন্তত ৮ জনের মৃত্যু, নারিতা বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা
  • বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
  • তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • বরিশালে বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net