Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি: সাংবাদিকতার স্বাধীনতার কথা পুনর্ব্যক্ত করল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 06:35 pm
Last modified: 21 August, 2024, 02:32 pm

Related News

  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • ‘ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি’: জামায়াত আমির
  • অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে সিপিজে’র আহ্বান
  • নোয়াবের অভিযোগ প্রত্যাখ্যান, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সরকার: প্রেস উইং
  • সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই: প্রেস সচিব শফিকুল

কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি: সাংবাদিকতার স্বাধীনতার কথা পুনর্ব্যক্ত করল সরকার

মঙ্গলবার (২০ আগস্ট) সরকারে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।’
টিবিএস রিপোর্ট
20 August, 2024, 06:35 pm
Last modified: 21 August, 2024, 02:32 pm
প্রতীকী ছবি।

দেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি বলে স্পষ্ট করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সরকারে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, 'সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।'

গতকাল সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।

সম্প্রতি সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণ করা হয়। তাকে সরিয়ে সিটি গ্রুপের পক্ষ থেকে শম্পা রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আহমেদ জোবায়েদ টিবিএসকে বলেন, এ রিটের বিষয়ে তারা কিছুই জানেন না। তাদেরকে না জানিয়ে রিট করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে যাবেন তারা।

গতকাল এ আদেশের পর কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করল অন্তর্বর্তী সরকার।

এর আগে রোববার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, তিনি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন।

প্রাথমিক এ ভাবনার বিষয়ে পরবর্তী উদ্যোগ নিতে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সমাজের সঙ্গে বসা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া গণমাধ্যমের জন্য হুমকি হতে পারে এমন বিতর্কিত বিভিন্ন আইন 'পুনর্বিবেচনা' করার সম্ভাবনার কথাও জানান এ উপদেষ্টা।

উল্লেখ্য গত ১১ আগস্ট সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গণমাধ্যম 'চাটুকারিতা করলে তা বন্ধ করে দেওয়া হবে' বলে মন্তব্য করেন।

তিনি বলেন, 'আগে যা হয়েছে — নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে, সে-সব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।'

অবশ্য পরে এ ধরনের বক্তব্যের জন্য তিনি দুঃখপ্রকাশ করেছিলেন। তিনি বলেন, ওই মন্তব্যটি তিনি রাগের মাথায় করেছেন।

সে সময় এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভার দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

সরকার ও গণমাধ্যম / গণমাধ্যমের স্বাধীনতা / অন্তর্বর্তী সরকার ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • ‘ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি’: জামায়াত আমির
  • অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে সিপিজে’র আহ্বান
  • নোয়াবের অভিযোগ প্রত্যাখ্যান, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সরকার: প্রেস উইং
  • সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই: প্রেস সচিব শফিকুল

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net