Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 06:00 pm
Last modified: 19 August, 2024, 06:04 pm

Related News

  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • জাল স্বাক্ষর, ভুয়া সিল: যেভাবে চট্টগ্রাম বন্দর থেকে গায়েব হলো ৩ কোটি টাকার কনটেইনার
  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন

সুপ্রিমকোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এ মামলার আবেদন করেন।
টিবিএস রিপোর্ট
19 August, 2024, 06:00 pm
Last modified: 19 August, 2024, 06:04 pm
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ফাইল ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষেত্রে 'জালিয়াতির' অভিযোগ এনে মামলার আবেদন করেছেন এক আইনজীবী।

সুপ্রিমকোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এ মামলার আবেদন করেন।

তার এজহারের কপি পাওয়ার কথা স্বীকার করেছে শাহবাগ থানা পুলিশ। তবে ওসি না থাকায় মামলাটি এখনও নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে।

মামলার আবেদনে মুজাহিদুল ইসলাম সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে 'জালিয়াতির' অভিযোগ এনেছেন।

তিনি বলেছেন, "বিচারপতি খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসরপরবর্তী ভালো পদায়নের লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায়ে ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।"

বিচারক হিসেবে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরীর জন্য দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় এ মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের সময়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই ব্যবস্থা বাতিল করা হয়।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যোগ করা হয়েছিল। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছিল।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০১ সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন। সেই মামলার শুনানি করে ২০০৪ সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেয়।

রিট আবেদনকারী ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। তখন প্রধান বিচারপতি ছিলেন এবিএম খায়রুল হক।

ত্রয়োদশ সংশোধনী মামলায় প্রকাশ্যে আদালতে ঘোষিত রায়ে সুপ্রিম কোর্ট দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পথ খোলা রেখেছিল। কিন্তু ওই বছর সেপ্টেম্বরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের সময় 'জালিয়াতি' করা হয় বলে শাহবাগ থানার মামলায় অভিযোগ করা হয়েছে।

আইনজীবী মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বিচারক হিসেবে দুর্নীতিমূলক' ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির জন্য দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি।"

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

সাবেক প্রধান বিচারপতি / এবিএম খায়রুল হক / রায় / জালিয়াতি / ত্রয়োদশ সংশোধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • জাল স্বাক্ষর, ভুয়া সিল: যেভাবে চট্টগ্রাম বন্দর থেকে গায়েব হলো ৩ কোটি টাকার কনটেইনার
  • পদ্মা ব্যাংকের সাবেক এমডি-সিইওসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net