Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ

বাংলাদেশ

14 August, 2024, 10:50 am
Last modified: 14 August, 2024, 10:54 am

Related News

  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ

মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যদের।
14 August, 2024, 10:50 am
Last modified: 14 August, 2024, 10:54 am
ছবি: টিবিএস

৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পর্যটন খাত। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজারের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ ট্যুরিস্ট পুলিশ মাঠে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, "দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক। কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ শেষ করতে পারবেন।"

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সদস্যদের।

কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার বলেন, "পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আগের মত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল ডিউটি বা গাড়ির মাধ্যমে আবারো টহল শুরু করা হয়েছে। ঝাউবাগান থেকে শুরু করে যেসব জায়গায় চুরি-ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভবনা রয়েছে, সেসব জায়গা আগের মত নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি হোটেল-মোটেল জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট যেসব হোটেল-মোটেল ব্যবসায়ী রয়েছে, তারাও পর্যটকদের সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।"

তিনি জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সাথে রয়েছে। সেনাবাহিনী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা করছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যাবে বলে মনে করেন পুলিশ সুপার মো. মনজুর মোর্শেদ।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, পর্যটকরা কক্সবাজার ভ্রমণে নিরাপদ বোধ করছেন। ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টরা নিরাপদ পরিস্থিতি তৈরি করতে মাঠে রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে সেনা কর্মকর্তাদেরও বৈঠকও হয়েছে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ / পর্যটক / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • কক্সবাজারে নৌযান উল্টে সাগরে নিউজিল্যান্ডের এক পরিবারের চার সদস্য, নিখোঁজ ১
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি মহালে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net