Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
চট্টগ্রাম নগরীতে সীমিত পরিসরে শুরু ট্রাফিক পুলিশের কার্যক্রম 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 03:45 pm
Last modified: 12 August, 2024, 03:54 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে সীমিত পরিসরে শুরু ট্রাফিক পুলিশের কার্যক্রম 

তবে নগরীর বেশিরভাগ মোড়ে এখনো শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। তাদের সাথে রয়েছেন আনসার সদস্যরাও।
টিবিএস রিপোর্ট
12 August, 2024, 03:45 pm
Last modified: 12 August, 2024, 03:54 pm
চট্টগ্রামে সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। ছবি: টিবিএস

চট্টগ্রাম নগরীতে সীমিত পরিসরে শুরু হয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। সোমবার ( ১২ আগস্ট) সকাল থেকে নগরীর ব্যস্ততম কয়েকটি মোড়ে চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশের ট্রাফিক সদস্যদের কাজে যোগ দিতে দেখা যায়। 

তবে নগরীর বেশিরভাগ মোড়ে এখনো শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। তাদের সাথে রয়েছেন আনসার সদস্যরাও।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ টিবিএসকে বলেন, "নগরীতে সীমিত পরিসরে প্রধান সড়কগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে  নগরীর জিইসি, দামপাড়া, ওয়াসা, টাইগারপাস, আগ্রাবাদ, নিমতলী মোড়সহ কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে।"

তিনি আরও বলেন, "পরিস্থিতি এখন স্বাভাবিকের পথে। দুই একদিনের মধ্যে ধাপে ধাপে নগরীর সকল মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।" 

চট্টগ্রাম নগরীর বোয়োজিত, টেকনিক্যাল, ওয়াসাসহ কয়েকটি মোড়ে দেখা যায়— সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিএনসিসি, স্টাউট ও সামাজিক বিভিন্ন সংগঠনের সদস্যদরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। 

এর আগে, নগরীতে ট্রফিক পুলিশের কার্যক্রম শুরুর বিষয়ে রোববার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

সেই সভায় নগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছিলেন নগরী গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের সাথে প্রতিটি পয়েন্টে থাকবেন একজন করে শিক্ষার্থী প্রতিনিধি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে কয়েক দফায় কারফিউসহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে সড়কে বেশ কয়েকদিন যান চলাচল বন্ধ থাকে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, ট্রাফিক স্থাপনা ভাংচুরের কারণে ট্রাফিক পুলিশিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

পরে ৬ আগস্ট চট্টগ্রাম নগরীতে যান চলাচল শুরু হলেও কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন ট্রাফিক পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এর তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরীর ১৪টি রুটে প্রায় ১,১৫০টি বাস মিনিবাস চলাচল করে। এছাড়া কাউন্টার সার্ভিসের আওতায় মেট্রো প্রভাতি এবং সোনারবাংলা বাস চলাচল করে ৬৮টি। 

চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের তথ্য মতে, চট্টগ্রাম নগরীর ২২টি রুটে ১৩,০০০ অটোরিকশা এবং ২,২০০ অটো টেম্পু, হিউম্যান হলার চলচাল করে। 

Related Topics

টপ নিউজ

ট্রাফিক নিয়ন্ত্রণ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net