Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সড়কে ফিরল পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 11:10 am
Last modified: 12 August, 2024, 11:23 am

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সড়কে ফিরল পুলিশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 11:10 am
Last modified: 12 August, 2024, 11:23 am

রাস্তায় যান চলাচলের দায়িত্বে নেমেছে পুলিশ। ছবিটি রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণী এলাকা থেকে তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

এক সপ্তাহ কর্মবিরতির পর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বানে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশের সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণেও সড়কে ফিরেছেন তারা। 

আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। গত কয়েকদিন ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা; তাদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে। রাজধানীর ধানমন্ডি ৪, শাহবাগ, ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ান বাজার, শিক্ষাভবন মোড়, চানখাঁরপুল মোড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীদেরও দেখা গেছে শৃঙ্খলা রক্ষায় সাহায্য করতে।

কাজে যোগদানের পর কয়েকজন পুলিশ সদস্যকে খুব উৎফুল্ল ও উচ্ছ্বসিত দেখা গেছে।

একজন কনস্টেবল বলেন, 'কোথায় থাকব? এটাই আমার কাজ এবং পরিচয়। তাই এখানে ফিরে আসাটাও আমার জন্য আশীর্বাদ।'

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম রনি টিবিএসকে বলেন, তার অফিস ভাঙচুর করা হয়েছে, তা এখনও ঠিক করা হয়নি।

'তবে আমরা কাজে ফিরে এসেছি। খোলা আকাশের নিচে কাজ করা সহজ হবে না, তবু আমরা ফিরেছি,' বলেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা ও ভাঙচুর হয়। এরপর থেকে নিরাপত্তার কথা বলে কর্মবিরতিতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা।

গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে বলেন। তিনি বলেন, বৃহস্পতিবারে মধ্যে যারা কাজে ফিরেবেন না, ধরে নেওয়া হবে তারা চাকরি করতে অনিচ্ছুক।

এই আহ্বানে পুলিশ সদস্যরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে আজ (১২ আগস্ট) থেকে কাজে যোগদানের ঘোষণা দেন।

Related Topics

টপ নিউজ

পুলিশ / পুলিশের কর্মবিরতি / ট্রাফিক পুলিশ / ট্রাফিক নিয়ন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net