Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কী দায়িত্ব পেলেন আসিফ ও নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2024, 03:25 pm
Last modified: 09 August, 2024, 05:32 pm

Related News

  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন: আনু মুহাম্মদ
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কী দায়িত্ব পেলেন আসিফ ও নাহিদ

মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ সদস্য।
টিবিএস রিপোর্ট
09 August, 2024, 03:25 pm
Last modified: 09 August, 2024, 05:32 pm
মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ সদস্য।

আজ (৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দেওয়া তথ্য অনুযায়ী, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল (৮ আগস্ট) শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, নতুন অন্তর্বর্তী সরকার অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, "আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাব।"

ঢাকা শহরের বাসিন্দা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা আসিফ মাহমুদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র।

দুজনই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতা ছিলেন।

২৬ বছর বয়সী নাহিদের জন্ম ১৯৯৮ সালে। তার বাবা একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী। নাহিদ বিবাহিত এবং একটি ছোট ভাই আছে। তিনি ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করেছেন। 

২৬ বছর বয়সী আসিফ নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে থেকে ২০১৫ সালে এসএসসি পাস করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করেন। তিনি কলেজের বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেট সার্জেন্ট ছিলেন।

আসিফ ঢাবির ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন বলে তার ফেসবুক পেজ থেকে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

অন্তবর্তী সরকার / উপদেষ্টা / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন: আনু মুহাম্মদ
  • মির্জা আব্বাস, রিজভী, নজরুলসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ
  • দায়িত্ব পালনে ৯০% সফল অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net