Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
মেজর জেনারেল জিয়াউল আহসান কি বিমানবন্দরে আটক?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2024, 12:45 pm
Last modified: 07 August, 2024, 12:52 pm

Related News

  • কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে দ্রুত অবকাঠামো নির্মাণের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর’
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

মেজর জেনারেল জিয়াউল আহসান কি বিমানবন্দরে আটক?

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে বাংলাদেশ সেনাবাহিনী। এতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
07 August, 2024, 12:45 pm
Last modified: 07 August, 2024, 12:52 pm
ছবি: ইউএনবি

গতকাল চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন গুজবের মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে কোনো ফ্লাইটে যেতে দেখা যায়নি।

ঢাকা বিমানবন্দরের একজন কর্মকর্তা আজ (৭ আগস্ট) সকালে টিবিএসকে বলেন, মেজর জিয়া পালানোর চেষ্টা করছেন, এমন সন্দেহে গতকাল এমিরেটসের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) বিমানটি উড্ডয়নের আগেই থামিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু ওই ফ্লাইটে মেজর জিয়াকে পাওয়া যায়নি বলে জানা যায়।

যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে বাংলাদেশ সেনাবাহিনী। এতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পাশপাশি আরও কয়েকজনকে পুনরায় নিযুক্ত করা হয় বলে জানানো হয়েছে আইএসপিআরের প্রেস বিবৃতিতে।

জিয়াউল আহসান বাংলাদেশ সেনাবাহিনীর একজন দুই-তারকা (টু স্টার) পদমর্যাদার কর্মকর্তা। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে তিনি জিয়াউল আহসানের স্থলাভিষিক্ত হন।

মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন। 

জিয়াউল আহসান মেজর থাকাকালীন ২০০৯ সালে র‌্যাব-২ এর সহ-অধিনায়কের দায়িত্ব পান। 

একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন।

Related Topics

টপ নিউজ

মেজর জেনারে জিয়াউল আহসান / বাংলাদেশ সেনাবাহিনী / বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • কার্গো হ্যান্ডলিং সমস্যা সমাধানে দ্রুত অবকাঠামো নির্মাণের তাগিদ বাণিজ্যমন্ত্রীর
  • বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে কোনো অনিয়ম হয়নি: দাবি বেবিচকের; অভিযোগ তদন্ত করবে সরকার
  • ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নাম বদলে হলো ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দর’
  • ৪ বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে করার প্রস্তাব
  • রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের প্রস্তাব

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net