Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
উত্তরায় জাতীয় পতাকা হাতে শিক্ষার্থী-অভিভাবক সমাজের প্রতিবাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2024, 03:20 pm
Last modified: 15 August, 2024, 05:51 pm

Related News

  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন

উত্তরায় জাতীয় পতাকা হাতে শিক্ষার্থী-অভিভাবক সমাজের প্রতিবাদ

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, "সরকার মানুষের পালস বুঝে না, মানুষ কী চায়? কথায় কথায় মানুষকে রাজাকার, বিএনপি-জামাত ট্যাগ দিয়ে দেবে- এসব মানুষ আর সহ্য করবে না। মানুষ এগুলো আর মানতে চায় না। আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি খারাপকে খারাপ, সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই।"
টিবিএস রিপোর্ট
03 August, 2024, 03:20 pm
Last modified: 15 August, 2024, 05:51 pm
ছবি: টিবিএস

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর উত্তরায় জাতীয় পতাকা হাতে রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।

আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন ৭ নম্বর সেক্টরের ৮নং রোডের সামনে দাঁড়িয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের অবস্থান ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানান তারা।

এ সময় বিএনএস এর সামনে ব্যাপক সংখ্যক বিজিপি-পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

কর্মসূচিতে নিজ সন্তানের জীবনের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখা এক অভিভাবক বলেন, "আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকে আমরা দেখতে চাই না। আর একটি গুলিও যেন পুলিশ না চালায়। পরিস্থিতি এমন যে, এখন আমরা আর ঘরে বসে থাকতে পারছি না।"

উপস্থিত সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এক নারী অভিভাবক বলেন, "সরকার যা করছে, সেটা আমরা মেনে নিতে পারিনা। আমি সরকারের সমালোচনা করলে যদি আমাকে রাজাকারের ট্যাগ পেতে হয় কিংবা জামাত-বিএনপির ট্যাগ নিতে হয়, এটা আমি মেনে নেব না।"

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক অভিভাবক জানান, "সরকার মানুষের পালস বুঝে না। মানুষ কী চায়? কথায় কথায় মানুষকে রাজাকার, বিএনপি-জামাত ট্যাগ দিয়ে দেবে- এসব মানুষ আর সহ্য করবে না। মানুষ এগুলো আর মানতে চায় না। আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি খারাপকে খারাপ, সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই।"

ওই অভিভাবক আরো বলেন, "আমাদের যদি নূন্যতম বিবেক থাকে, আমরা যদি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হই, তবে আমাদের প্রতিবাদ করা উচিত।"

মায়ের সঙ্গে কর্মসূচিতে আসা ইস্পিতা নামের এক শিক্ষার্থী বলেন, "আমাদের শিক্ষক-অভিভাবকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আজকে। একটা বাচ্চার মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি এখনো মা হইনি, তবে আমি শিশুদের মৃত্যু সহ্য করতে পারি না, কারণ আমি একজন মানুষ। ফিলিস্তিনের যেই অবস্থা, আমি চাইনা আমার দেশেরও সেই অবস্থা হোক।"

এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা রাস্তার ওপর দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত উচ্চারণ করেন।

Related Topics

টপ নিউজ

কোটা / কোটা আন্দোলন / উত্তরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • রাজধানীর উত্তরায় বাসে আগুন

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net