Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামজুড়ে সাড়ে ৩ ঘণ্টার বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2024, 03:50 pm
Last modified: 02 August, 2024, 08:18 pm

Related News

  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামজুড়ে সাড়ে ৩ ঘণ্টার বিক্ষোভ, পুলিশ বক্স ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত 'প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে তারা মিছিল শুরু করা হয়। 
টিবিএস রিপোর্ট
02 August, 2024, 03:50 pm
Last modified: 02 August, 2024, 08:18 pm
ছবি: টিবিএস

টানা ভারী বৃষ্টিপাত উপেক্ষা চট্টগ্রামে নগরীর প্রধান সড়কগুলো প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত 'প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল' কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে তারা মিছিল শুরু করা হয়। 

মিছিলটি নগরীর লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট, টাইগারপাস, লালখানবাজার ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি, দুই নম্বর গেট, মুরাদপুর হয়ে বহাদ্দারহাটে যায়। সেখানেই বিকাল ৫টা ১০ মিনিটে কর্মসূচি সমাপ্ত হয়।

পথিমধ্যে নিউমার্কেট, টাইগারপাস ও বহাদ্দারহাট মোড়ে বেশ কয়েক দফা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা। তখন যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করা হয়েছিল।

এসময় মসজিদের মুসল্লি, অভিভাবকসহ নানা বয়সী মানুষকে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। বৃষ্টি শুরু হলে সড়কের আশপাশের দোকানীরা শিক্ষার্থীদের পলিথিন দিয়ে সহযোগিতা করতে দেখা গেছে।

এছাড়া অনেক মানুষ পানি, কলা, কেক, পাউরুটি দিয়েও সহযোগিতা করেন শিক্ষার্থীদের।

আন্দোলনকারীরা জানান, দেশব্যাপী শিক্ষার্থী-জনতা, শিশু হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

কর্মসূচি চলাকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী আন্দরকিল্লা মোড়ে সাংবাদিকদের বলেছিলেন, 'পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুই শতাধিক পুলিশ নিয়োজিত রয়েছে।'

ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

বিক্ষোভ মিছিল শুরুর স্থান আন্দরকিল্লা মোড়ে দুই শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছিল। বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীদের মিছিলটি নগরীর ওয়াসা মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে কয়েক মিনিটের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় জমিউতুল ফালাহ মসজিদের সামনে থাকা পুলিশের একটি সাজোয়া যান শিক্ষার্থীদের দিকে এগিয়ে আসতে চাইলে ফের উত্তেজনা শুরু হয়। শিক্ষার্থীর ওয়াসা মোড়ের একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। এছাড়া পুলিশের সাজোয়া যান লক্ষ্য করেও ইট-পাটকেল ছুড়ে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'আন্দোলনকারীরা একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে। তবে সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এছাড়া মিছিলটি সিএমপির কার্যালয়ে যাওয়ার সময় সিএমপির মুক্তিযুদ্ধ যাদুঘরের নামফলকটিও ভাঙচুর করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।'

তিনি আরও বলেন, 'মাঠে থাকা আামদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ধারণা করছি, আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছেন।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / শিক্ষার্থী / বিক্ষোভ / মিছিল / কোটা আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net