Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2024, 04:45 pm
Last modified: 31 July, 2024, 04:59 pm

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে কাদের

আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের। এ সময় সাবেক নেতারা হট্টগোল শুরু করেন।
টিবিএস রিপোর্ট
31 July, 2024, 04:45 pm
Last modified: 31 July, 2024, 04:59 pm
ভিডিও থেকে নেওয়া ছবি/সংগৃহীত

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের মতবিনিময় সভার কথা বলে ডাকা হলেও আলোচনা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করলে তোপের মুখে পড়েন তিনি। এ সময় কর্মসূচি শেষ না করেই সেখান থেকে চলে যান দলের এই শীর্ষ নেতা।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রলীগের কয়েক শ সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের।

এ সময় সাবেক নেতারা হট্টগোল শুরু করেন। তাদের কেউ কেউ ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, 'আমাদের ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন। সেটা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন। আমাদের ডেকে কেন সংবাদ সম্মেলন ডেকেছেন?'

হট্টগোল শুরু হলে সংবাদ সম্মেলন শেষ না করেই ওবায়দুল কাদের সেখান থেকে বের হয়ে যান ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার করে বলতে থাকেন, 'তিনি এখানে কেন। তার ছেলে কেন ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন?'

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / আওয়ামী লীগ / মিডিয়া / স্লোগান / ছাত্রলীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে: সারজিস
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • নাম পরিবর্তন করে জাগপা ছাত্রলীগ এখন জাগপা ছাত্র কাফেলা
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net