Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
'প্রথমে কল করে জানান, আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে; পরের কলে বললেন, মারা গেছে'

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
31 July, 2024, 01:10 pm
Last modified: 01 August, 2024, 01:51 pm

Related News

  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • ৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১,২২৭: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

'প্রথমে কল করে জানান, আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে; পরের কলে বললেন, মারা গেছে'

সাইমন ইসলাম আল আমিন (২৩) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়ার মো. বাবুল ও মনোয়ারা বেগম দম্পতির মেজ ছেলে। তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। ১৯ জুলাই নিহত হওয়ার পরেরদিন তার লাশ দাফন করা হয় নানার বাড়ি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামে। ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।
তৈয়বুর রহমান সোহেল
31 July, 2024, 01:10 pm
Last modified: 01 August, 2024, 01:51 pm
সাইমন ইসলাম আল আমিন। ছবি: সংগৃহীত

জুমার নামাজ পড়তে যাওয়ার সময় ছেলেটা বলে গেল শ্বশুর বাড়ি যাবে। আমি বললাম, "সাবধানে যাইস। বাসার পাশেই মসজিদ। রাস্তার এপার-ওপার। নামাজ পড়ে বের হয় আমার মানিক। সাথে ছিল দুই বন্ধু। একজনের পায়ে গুলি লাগে। তবুও দুইজন কোনোরকম দৌড়ে আসতে পারলেও আমার পাখিটা আর উঠতে পারে নাই। পিঠ দিয়ে বুলেট ঢুকে পেটে দয়ে বের হয়। রাস্তায় নাকি কেউ ভয়ে তার লাশ ধরেনি।"

সোমবার (২৯ জুলাই) ভাঙা টিনের চালার ঘরের সামনে গুলিবিদ্ধ নিহত সন্তানের ছবি দেখে এভাবেই আহাজারি করছিলেন এক মা। গত ১৯ জুলাই (শুক্রবার) কারফিউর দিনে ঢাকার সাভারের রেডিও কলোনিতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাইমন ইসলাম আল আমিন।

সাইমন ইসলাম আল আমিন (২৩) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর মধ্যপাড়ার মো. বাবুল ও মনোয়ারা বেগম দম্পতির মেজ ছেলে। তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। একই এলাকায় একটি নতুন কাজ পেয়েছেন। বাবা গাজীপুরে কাজ করতেন। ১৯ জুলাই (শুক্রবার) নিহত হওয়ার পর শনিবার তার লাশ দাফন করা হয় নানার বাড়ি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামে। ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আমিনের মা মনোয়ারা বেগম বলেন, "আমাদের বাসা সাভারের রেডিও কলোনি এলাকায়। মসজিদ আমাদের বাসা থেকে সামান্য দূরে। রাস্তা পার হয়ে যেতে হয়। ছেলেটা রাস্তা পার হয়ে জুমার নামাজ পড়তে যায়। নামাজ শেষে ফিরছিল বাসায়। নামাজ শেষে বাসা থেকে গুলির শব্দ শুনে বের হই। সামনেই রাস্তার মোড়ে পাম্পের সামনে লোকজন জড়ো হয়ে আছে। আমি দেখে চলে আসি।"

তিনি আরো বলেন, "আমার মনটা কেমন কেমন জানি করছিল। আবার বাসায় ফিরি। কিছুক্ষণ পর তার এক বন্ধু কল দিয়ে বলল, 'আল আমিন গুলিবিদ্ধ হয়েছে'। তখন মনে হয়েছিল মানুষ আমার ছেলেকে পড়ে যেতে দেখেই দূরে গিয়ে জড়ো হয়েছিল। আমি বাসা থেকে বের হতে হতে আরেকটা কল আসে। হাসপাতাল থেকে করা অচেনা ওই নম্বর থেকে বলছিল, খালাম্মা আল আমিন মারা গেছেন! এসময় চারদিকে আর্তনাদের শব্দ শোনা যাচ্ছিল। আমি দৌড়ে হাসপাতালে গিয়ে দেখি পাখিটার রক্তাক্ত শরীর পড়ে আছে। যেন হাসছিল আমাকে দেখে।"

আল আমিনের বাবা মো. বাবুল বলেন, "ঘটনার পর আমাকে কেউ একজন কল দিয়ে বলেন, 'আপনার ছেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি'। আরেকজন এই নম্বরেই বলেন, 'মারা গেছে'। আমি তখন কর্মস্থল গাজীপুরে। আমি বিশ্বাস করিনি। কারণ সকালে আল আমিনের সঙ্গে কথা হয়েছে। ছেলেটা আমাকে কত অনুরোধ করে বলেছিল যেন বের না হই। আমিও বের না হওয়ার ওয়াদা করি। কিন্তু আমি বের নাহলেও ছেলেটা বের হয়। তার লাশ নিয়ে বাড়ি আসলাম।"

এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। বলতে থাকেন, "আমার ছেলে রাজনীতি করে না। এইচএসসি পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করেনি। আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা ছিল। ছেলেটা নামাজে গেছে। তার কি অন্যায় ছিল? কোন দোষে তাকে গুলি মারা হলো?"

বুক চাপড়ে আহাজারি করে আল আমিনের মা মনোয়ারা বেগম বলেন, "ঘরের পাখিকে ২৩ বছর না খেয়ে না পরে বাঁচিয়ে রেখেছি। টাকা পয়সার জন্য বাবুটারে পড়াশোনা করাতে পারিনি। পরে কাজ করতে যায়। জুলাই মাসের দুই তারিখে কাজে গিয়ে মাইনে পাওয়ার আগেই মারা গেছে। ইচ্ছে ছিল বড় ভাইয়ের প্রবাসে যাওয়ার ঋণ শোধ করে আবার পড়াশোনা করবে। ভালো চাকরি পেয়ে সংসারের হাল ধরবে। গত ৫ মাস আগে বিয়ে করেছে। বউটাকে আর তুলে আনতে পারে নাই। এর আগেই আমার ছেলেটা মারা গেল।"

তিনি জানান, আন্দোলনকারীদের পাশেই ছিলেন আল আমিন। তার পিঠে গুলি লেগে নাভির ওপর দিয়ে বের হয়ে গেছে। সারারাত কোনো অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায়নি। পরে শনিবার ভোরে কুমিল্লার লাকসাম থেকে একটি অ্যাম্বুলেন্স গিয়ে তার লাশ আনে। পরদিন সকাল ১০টায় ময়নাতদন্ত ও পুলিশ রিপোর্ট ছাড়াই তার লাশ দাফন করা হয়।

মনোয়ারা বেগম বলেন, "সেদিন তেমন কোনো ঝামেলা হয়নি। আমার ছেলেটাকে কেন মারল? আমার ছেলে আন্দোলনও করেনি, সংগ্রামও করেনি। নামাজ পড়তে গেছে। আর লাশ হয়ে ফিরেছে। পুলিশের পক্ষ থেকে আমাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। কিন্তু এতে কি আমার ছেলে আর ফিরে আসবে?"

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / নিহত / সাভার / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • ৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, আহত ১,২২৭: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net