Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আবু সাঈদের মৃত্যুর বিষয়ে ফরেনসিক ও স্যাটেলাইটের ছবি যা বলছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2024, 06:20 pm
Last modified: 27 July, 2024, 06:25 pm

Related News

  • সুপ্রিম কোর্টের আদেশের পরও দিল্লি পুলিশের বলপ্রয়োগ: রক্তাক্ত আন্দোলনকারী, সাংবাদিকসহ আটক ১০০
  • পেনসিলভেনিয়ায় ৮ জনকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা: পুলিশ
  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

আবু সাঈদের মৃত্যুর বিষয়ে ফরেনসিক ও স্যাটেলাইটের ছবি যা বলছে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন, ‘আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে তা হলো এ হামলা ইচ্ছাকৃত এবং কোনো প্রকার উসকানি ছাড়াই এমন ব্যক্তির ওপর হামলা করা হয়েছে, যিনি কি না পুলিশের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেননি।’
টিবিএস রিপোর্ট
27 July, 2024, 06:20 pm
Last modified: 27 July, 2024, 06:25 pm
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হওয়ার পর সড়কে বসে পড়েন আবু সাঈদ। ছবি: গত ১৬ জুলাই ধারণ করা একটি ভিডিও থেকে নেওয়া।

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অন্তত দুজন পুলিশ রাস্তার ওপার থেকে সরাসরি আবু সাঈদকে লক্ষ্য করে ১২-গেজের শটগানের গুলি ছুঁড়েছে।

ঘটনার দুটি ভিডিও ক্লিপ যাচাইয়ের পর সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ঘটনার পরদিন ১৭ জুলাই সংস্থাটি বলে, 'পুলিশ অন্তত দুবার গুলি চালায়। গুলি লাগায় সাঈদ তার বুক চেপে ধরেন।'

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাঈদ এবং পুলিশের অবস্থান নির্ধারণে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে এবং দেখতে পায় যে গুলি চালানোর সময় তারা প্রায় ১৫ মিটার দূরত্বে ছিল।

ডেরিক পাউন্ডার নামে একজন স্বাধীন ফরেনসিক প্যাথলজিস্ট সাঈদের বুকে ক্ষতের ছবিগুলো পরীক্ষা করে দেখেছেন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলেছেন, সাঈদের বুকের ক্ষতগুলো ছররা গুলির (বার্ডশট) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন, 'আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে তা হলো এ হামলা ইচ্ছাকৃত এবং কোনো প্রকার উসকানি ছাড়াই এমন ব্যক্তির ওপর হামলা করা হয়েছে, যিনি কি না পুলিশের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করেননি। হামলায় যে গোলাবারুদ ব্যবহার করা হয়েছে, তা মূলত শিকারের জন্য তৈরি করা। কোনো বিক্ষোভে এটি ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক ও বেআইনি।'

সাঈদের গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং লন্ডনভিত্তিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাচাই করেছে।

তবে ভিডিওতে সব স্পষ্ট দেখা গেলেও রংপুরের তাজহাট থানায় পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) বলছে ভিন্ন কথা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বিভূতি ভূষণ রায়ের দায়ের করা ওই রিপোর্টে বলা হয়, বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে অস্ত্র এবং ইট ছুঁড়ে মারে এবং একপর্যায়ে একজন ছাত্রকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। সাঈদের সহপাঠীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন। 

Related Topics

টপ নিউজ

রংপুর / বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / কোটা আন্দোলন / নিহত / পুলিশ / গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সুপ্রিম কোর্টের আদেশের পরও দিল্লি পুলিশের বলপ্রয়োগ: রক্তাক্ত আন্দোলনকারী, সাংবাদিকসহ আটক ১০০
  • পেনসিলভেনিয়ায় ৮ জনকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা: পুলিশ
  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net