Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
পুরোদমে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2024, 01:25 pm
Last modified: 24 July, 2024, 01:27 pm

Related News

  • জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%, বেড়েছে ভিয়েতনাম-ইন্দোনেশিয়ার
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • তারেক রহমানের দেশে ফেরা: বিমানবন্দর ও টঙ্গীসহ নির্দিষ্ট এলাকার কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র
  • এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা, বিনিয়োগ ও মূল্য সংযোজন নিয়ে উদ্বেগ স্থানীয় সরবরাহকারীদের
  • ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

পুরোদমে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা

খাত সংশ্লিষ্টরা জানান, গতকাল (২৩ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর তারা ফের পুরোদমে উৎপাদন শুরু করেছেন
টিবিএস রিপোর্ট
24 July, 2024, 01:25 pm
Last modified: 24 July, 2024, 01:27 pm
ফাইল ছবি: মুমিত এম/টিবিএস

টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের প্রায় সব পোশাক কারখানা, টেক্সটাইল মিল এবং সংশ্লিষ্ট আনুষাঙ্গিক শিল্প কারখানাগুলো। আজ বুধবার (২৪ জুলাই) সকাল থেকে কারখানা চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) কর্মকর্তারা।

এর আগে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে টানা ৫ দিন বন্ধ থাকে দেশের তৈরি পোশাক খাতের কারখানাগুলো।

খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল (২৩ জুলাই) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর তারা ফের পুরোদমে উৎপাদন শুরু করেছেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন বলেন, সব কারখানা তাদের স্বাভাবিক রুটিন অনুসরণ করে সকাল ৮টায় আবারও উৎপাদন শুরু করেছে।

তিনি বলেন, "ছাত্রদের বিক্ষোভের সাথে আমাদের কর্মীদের কোনো সম্পর্ক নেই, তাই সরকার আমাদের উৎপাদন পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে।"

বিটোপি গ্রুপের চিফ হিউম্যান রিসোর্স অফিসার (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) সিরাজুল ইসলাম আজাদ বলেন, কুমিল্লা, আদমজী ও ঢাকায় তিনটি ইপিজেড কারখানাসহ তাদের মোট চারটি কারখানা রয়েছে; এসব কারখানায় কর্মীদের উপস্থিতি প্রতিদিনের মতোই স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আরও জানান, প্রায় ২০,০০০ কর্মীর মধ্যে গড়ে ২.৫ শতাংশ অনুপস্থিত।
তিনি বলেন, প্রচুর কাজের চাপ রয়েছে কারখানায়, তবে কারফিউয়ের কারণে মাত্র কয়েক ঘণ্টা উৎপাদন চালানো সম্ভব হবে। কিছুদিন পরে ওভারটাইমের মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা করবেন বলে উল্লেখ করেন তিনি।

মাসকো গ্রুপের সিনিয়র ম্যানেজার (মার্চেন্ডাইজিং) মো. শরাফত হোসেন সোহেল বলেন, গ্রুপের তিনটি ডাইং, প্রিন্টিং এবং এমব্রয়ডারি ইউনিটসহ ১১টি ইউনিট রয়েছে— যেখানে প্রায় ২৩,০০০ লোক কাজ করেন।

তিনি জানান, আজকের উপস্থিতি নিয়মিত দিনের মতোই স্বাভাবিক। 

কারফিউ বিরতি ১০টা থেকে শুরু হলেও সকাল ৮টা থেকে কাজ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। শরাফত হোসেন জানান, কারখানার কাছাকাছি অবস্থান করায় সকাল থেকেই কাজে যোগ দিতে পেরেছেন তারা। 
 

Related Topics

টপ নিউজ

পোশাক কারখানা / তৈরি পোশাক শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%, বেড়েছে ভিয়েতনাম-ইন্দোনেশিয়ার
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • তারেক রহমানের দেশে ফেরা: বিমানবন্দর ও টঙ্গীসহ নির্দিষ্ট এলাকার কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র
  • এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা, বিনিয়োগ ও মূল্য সংযোজন নিয়ে উদ্বেগ স্থানীয় সরবরাহকারীদের
  • ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net