Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
২ ঘণ্টা পর ঢাকা-আরিচা, ঢাকা-চট্টগ্রাম ও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2024, 06:15 pm
Last modified: 16 July, 2024, 07:05 pm

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

২ ঘণ্টা পর ঢাকা-আরিচা, ঢাকা-চট্টগ্রাম ও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতদের হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
টিবিএস রিপোর্ট
16 July, 2024, 06:15 pm
Last modified: 16 July, 2024, 07:05 pm
ছবি: নোমান মাহমুদ/টিবিএস

টানা দুই ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তারা সড়ক থেকে উঠে যান।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরে গেছেন কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীরাও। আজ বিকেল ৫টা ৫০ মিনিটে তারা মহাসড়ক থেকে সরে যান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগতদের হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেন ছাত্রলীগ কিংবা বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন ফটক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন।

বেলা গড়াতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন সরকার বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দিতে শুরু করেন। 

দুপুর সাড়ে ৩টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে কুমিল্লায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বিকেল ৫টা ৫০ মিনিটে আজকের মতো আন্দোলন স্থগিত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে উঠে যান।
আজ দুপুর ১২টা থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হন। বিকেল ৪টার দিকে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা অবরোধ করেন তারা। 

অবরোধ চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত শিক্ষর্থীরা। এ সময় চার পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ ওঠে শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে পুলিশ সদস্যরা মহাসড়ক ছেড়ে টমছমব্রিজ সড়কে অবস্থান নেন। শেষ পর্যন্ত মহাসড়কে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেন।

বরিশালেও বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে বরিশাল শহরের যান চলাচল স্বাভাবিক হয়।

Related Topics

টপ নিউজ

কোটা / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / কুমিল্লা / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / ঢাকা-আরিচা মহাসড়ক / শিক্ষার্থী / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net