Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, শিক্ষকসহ আহত ৬০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 07:35 pm
Last modified: 15 July, 2024, 10:09 pm

Related News

  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, শিক্ষকসহ আহত ৬০

দিকে হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। 
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 07:35 pm
Last modified: 15 July, 2024, 10:09 pm
ছবি: হাসিব সোহেল/টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে এক শিক্ষক ও চার ছাত্রীসহ অন্তত ৬০জন আহত হয়েছেন। 

আজ সোমবার (১৫জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম আওলাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।

হামলায় আহত অধ্যাপক আওলাদ হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল রবিবার (১৪ জুলাই) রাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সোয়া ৭টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বটতলার দিকে গেলে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে আদোলকারীদের ওপর হামলা করে দলটির নেতা-কর্মীরা।

হামলায় আহত দুই শিক্ষার্থী। ছবি: হাসিব সোহেল

হামলায় চার ছাত্রীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতু, মাহফুজ ইসলাম মেঘ, নাজমুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

এক আন্দোলনকারী বলেন, হামলায় আমাদের এক শিক্ষক আহত হয়েছেন। তিনি রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন। ছাত্রলীগ হামলা চালানোর মুহূর্তে পাশ দিয়েই যাচ্ছিলেন তিনি। পরিচয় দেওয়ার পরও তার ওপর হামলা করা হয়েছে।

হামলায় আহত শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বৃষ্টি টিবিএসকে বলেন, 'আমার বান্ধবী ঐশীকে খুব বাজেভাবে মেরেছে। হামলা শুরু হলে সবাই দৌড়াতে শুরু করে। আমরা মাঝখানে পড়ে যাই। ঐশী রাস্তার মাঝখানে পড়ে গেলে ওর গায়ের ওপর দিয়ে হামলাকারীরা হেঁটে চলে যায়। এ সময় দুজন ওকে বাঁশ দিয়ে পেটায়। আমি ঐশীর কাছে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ভিড়ের কারণে যেতে পারছিলাম না।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আহত একজনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: নোমান মাহমুদ/টিবিএস

তিনি বলেন, 'আজ রাতে আবার মিছিল-প্রতিবাদ শুরু হলে আমরা আবার যাব। মরলে মরব।'

বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. শামসুর রহমান জানান, অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের ডিউটি ম্যানেজার মিরাজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

ছবি: হাসিব সোহেল/টিবিএস

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলেবীন সোলায়মান টিবিএসকে বলেন, 'এখন পর্যন্ত ১৫ জন আহত শিক্ষার্থীকে আমাদের এখানে আনা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুয়েকজনের অবস্থা গুরুতর।'

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলেন। 

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি / কোটাবিরোধী আন্দোলন / ছাত্রলীগ / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net