Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
কোটা আন্দোলন: আদালতের পর্যবেক্ষণ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ইউজিসির চিঠি

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
15 July, 2024, 06:35 pm
Last modified: 15 July, 2024, 07:19 pm

Related News

  • ছাদের পলেস্তারা খসে আহত ২: আতঙ্কে হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ৬০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশনা ইউজিসির
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের 

কোটা আন্দোলন: আদালতের পর্যবেক্ষণ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ইউজিসির চিঠি

নাম প্রকাশ না করা শর্তে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিবিএসকে বলেন, ‘আমাদের লিখিত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় দেয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের কার্যক্রম যেন ক্যাম্পাসের মধ্যে আবদ্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নিতে। তাদের আন্দোলন যাতে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়।’
তৌসিফ কাইয়ুম
15 July, 2024, 06:35 pm
Last modified: 15 July, 2024, 07:19 pm
ছবি: সংগৃহীত

কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেওয়ার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়াসহ যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা বাস্তবায়নে দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসির সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক চিঠিতে আদালতের দেওয়া পর্যবেক্ষণ ও নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়।

জানতে চাইলে ইউজিসির সচিব ফেরদৌস জামান টিবিএসকে বলেন, 'সর্বোচ্চ আদালত থেকে ইউজিসির চেয়ারম্যান বরাবর একটি নির্দেশনা এসেছিল। আমরা সেটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পাঠিয়েছি।'

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের কার্যক্রম যাতে ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নিতে উপাচার্যদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনার বিষয়টি একাধিক উপাচার্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করা শর্তে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিবিএসকে বলেন, 'আমাদের লিখিত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় দেয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের কার্যক্রম যেন ক্যাম্পাসের মধ্যে আবদ্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নিতে। তাদের আন্দোলন যাতে সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়।'

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর গত ৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেন। পরদিন আবেদন শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

সেই সময় আদালত তার পর্যবেক্ষণে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করার নির্দেশ দেন। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রক্টর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রত্যাশা রাখেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের কাছে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

Related Topics

টপ নিউজ

ইউজিসি / চিঠি / কোটা সংস্কার আন্দোলন / বিশ্ববিদ্যালয় / উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ছাদের পলেস্তারা খসে আহত ২: আতঙ্কে হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • ৬০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশনা ইউজিসির
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিলেন ড. মামুন আহমেদ
  • অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net