Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
শাহবাগে পুলিশের ব্যারিকেড সরিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 05:30 pm
Last modified: 11 July, 2024, 09:25 pm

Related News

  • ৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে গেজেটে অন্তর্ভুক্তির দাবি বঞ্চিতদের
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই
  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  

শাহবাগে পুলিশের ব্যারিকেড সরিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

শাহবাগে শিক্ষার্থীরা সমবেত হওয়ার পর সেখানে অবস্থিত মেট্রোরেল স্টেশনের চারটি ফটকেই সাময়িক সময়ের জন্য তালা মেরে রাখে কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 05:30 pm
Last modified: 11 July, 2024, 09:25 pm
পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। ১১ জুলাই, ২০২৪। ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে আগত কয়েক হাজার আন্দোলনকারীর একটি বিক্ষোভ মিছিল শাহবাগে পৌঁছে।

আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে একবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত গেলেও পরে আবার সেখান থেকে শাহবাগ ফিরে আসেন।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আকতারুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাদের বুঝিয়ে ফিরিয়ে এনেছি।'

'আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আমরা চাই শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরে যাক,' বলেন ঢাকা মহানগর পুলিশের এ কর্মকর্তা।

শাহবাগে শিক্ষার্থীরা সমবেত হওয়ার পর সেখানে অবস্থিত মেট্রোরেল স্টেশনের চারটি ফটকেই সাময়িক সময়ের জন্য তালা মেরে রাখে কর্তৃপক্ষ। ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে এর আগে বলেছিলেন, আজকের 'বাংলা ব্লকেড' কর্মসূচি কেবল শাহবাগ মোড়েই সীমাবদ্ধ থাকবে।

'আমাদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী প্রবেশের শঙ্কা রয়েছে। এজন্য সকলকে শৃঙ্খলার সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো গোষ্ঠী আমাদের বিতর্কিত করতে না পারে,' বলেন তিনি।

শাহবাগে শিক্ষার্থীরা সমবেত হওয়ার পর সেখানে অবস্থিত মেট্রোরেল স্টেশনের চারটি ফটকেই সাময়িক সময়ের জন্য তালা মেরে রাখে কর্তৃপক্ষ।

এর আগে এ দিন সারজিস আলম বলেন, 'বৈরী আবহাওয়া কিংবা পুলিশ ও ছাত্রলীগের সতর্ক অবস্থান সত্ত্বেও আমাদের ঘোষিত কর্মসূচি অন্যদিনের মতো পালিত হবে। আমরা সত্যের পক্ষে আছি, আমরা অনিরাপদ বোধ করছি না।'

শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের সতর্ক অবস্থান। ১১ জুলাই, ২০২৪। ছবি: মো. বেলাল হোসেন/টিবিএস

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ঢাকার বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।

এ সময় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ টিবিএসকে বলেন, কেন্দ্রীয় নির্দেশে তারা সেখানে সমবেত হয়েছেন। 'আমরা দেশে আন্দোলনের নামে উন্নয়ন বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সজাগ করতে এসেছি। যেন তারা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি না করে।'

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / কোটাবিরোধী আন্দোলন / কোটা / শাহবাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • ৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে গেজেটে অন্তর্ভুক্তির দাবি বঞ্চিতদের
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: স্টপেজভেদে বাসভাড়া কোথাও বেড়েছে, কোথাও আগের মতোই
  • নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় সমান নম্বর: সরকার মেধার পরিবর্তে কোটার দিকে ধাবিত হচ্ছে, সংসদে শফিকুল ইসলাম   
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net