Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
সর্বোচ্চ আদালতের স্থিতাবস্থার পর কেউ রাস্তা আটকালে ব্যবস্থা নেব: পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 03:55 pm
Last modified: 11 July, 2024, 04:09 pm

Related News

  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • তিন ডিআইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল, মেট্রোরেল ও পুলিশ স্টাফ কলেজে নতুন পদায়ন
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

সর্বোচ্চ আদালতের স্থিতাবস্থার পর কেউ রাস্তা আটকালে ব্যবস্থা নেব: পুলিশ

‘দেশের প্রচলিত আইন ও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত, তাই ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি, তারা যেন মানুষকে কোনো দুর্ভোগ দিয়ে কর্মসূচি না দেন।’
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 03:55 pm
Last modified: 11 July, 2024, 04:09 pm
অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন ১১ জুলাই সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: টিবিএস

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট আদালত ইতোমধ্যে রায় দেওয়ার পরও কেউ রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিদ উদ্দিন বলেন, যারা আন্দোলন করছেন, তাদের প্রতি পুলিশের অবশ্যই ভালোবাসা-সহমর্মিতা আছে।

'কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে, দেশের প্রচলিত আইন ও দেশের সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য। যেহেতু শিক্ষার্থীরা শিক্ষিত, তাই ডিএমপির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি, তারা যেন মানুষকে কোনো দুর্ভোগ দিয়ে কর্মসূচি না দেন,' বলেন তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও চার সপ্তাহের স্থিতাবস্থার নির্দেশ দিয়েছেন।

'কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। আজ থেকে শিক্ষার্থীদের আর জনদুর্ভোগ করার কোনো অবকাশ আছে বলে মনে করে না ঢাকা মহানগর পুলিশ,' বলেন মহিদ উদ্দিন।

আন্দোলনকারীরা নির্দেশ না মানলে পুলিশ কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর পুলিশের আইন ও দেশের প্রচলিত আইন অনুযায়ী এটা অপরাধ বলে গণ্য হবে।

মহিদ উদ্দিন বলেন, গত ১০ দিন ধরে ঢাকার শাহবাগ ও সায়েন্স ল্যাবসহ বিভিন্ন স্থানে জনসাধারণের যানবাহন ও চলাচল ব্যাহত হচ্ছে। মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য ডিএমপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে।

'পুলিশ সবার অধিকারের বিষয়ে যেমন শ্রদ্ধাশীল, তেমনি মহানগরবাসীর নিরাপত্তায় ও গমনাগমনের জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করে,' বলেন তিনি।

মাহিদ উদ্দিন বলেন, 'পুলিশ অত্যন্ত পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে আন্দোলনকে মোকাবিলা করেছে। আমরা আশা করি, শিক্ষার্থীরা এটাকে সম্মান করবেন।'

'সর্বোচ্চ আদালতের নির্দেশনা শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে। তাই পরবর্তী কর্মসূচির কোনো যৌক্তিকতা নেই,' বলেন অতিরিক্ত কমিশনার।

Related Topics

টপ নিউজ

ডিএমপি / কোটাবিরোধী আন্দোলন / কোটাবিরোধী / আন্দোলন / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • তিন ডিআইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল, মেট্রোরেল ও পুলিশ স্টাফ কলেজে নতুন পদায়ন
  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net