Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কোটাবিরোধী আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা: প্রধান বিচারপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 02:15 pm
Last modified: 11 July, 2024, 02:19 pm

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
  • নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

কোটাবিরোধী আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা: প্রধান বিচারপতি

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুর্নীতি সংক্রান্ত এক মামলার লিভ টু আপিলের শুনানিতে তিনি আইনজীবীদের উদ্দেশে এমন মন্তব্য করেন
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 02:15 pm
Last modified: 11 July, 2024, 02:19 pm
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি: সংগৃহীত

কোটা পদ্ধতির সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজীবী নেতাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেছেন, "কোটা নিয়ে যারা আন্দোলন করছেন, তাদেরকে পরামর্শ দিন; তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে? নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা।"

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুর্নীতি সংক্রান্ত এক মামলার লিভ টু আপিলের শুনানিতে তিনি আইনজীবীদের উদ্দেশে এমন মন্তব্য করেন।

এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরপক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, "প্রধান বিচারপতি উল্লেখ করেছেন— যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা আদালতে আসুক। তারা আদালতে এসে তাদের কথাগুলো বলুক। আদালতের দরজা সবার জন্য খোলা। তারা তাদের অভিযোগগুলো তারা আদালতে তুলে ধরুক।" 

তিনি বলেন, "তারা তো শুধু নির্বাহী বিভাগকে বলছে। নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ দেয়, সেটা আবারও আদালতে আসবে। সেজন্য প্রধান বিচারপতি গুরুত্ব দিয়েছেন, আদালতের দরজা সবার জন্য খোলা। যে কেউ এখানে আসতে পারেন।"

এর আগে, গত ১০ জুলাইও আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছিলেন প্রধান বিচারপতি।

ওইদিন (বুধবার) মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের আপিল বেঞ্চ। 

আগামী ৭ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

এর আগে, গত ৫ জুন সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার নির্দেশ দেন হাইকোর্ট। 

একইসঙ্গে, কোটা পদ্ধতি বাতিলে  ২০১৮ সালের  ৪ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনকেও বেআইনি ঘোষণা করা হয়। 

রায়ের পরপরই শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। 
 

Related Topics

টপ নিউজ

কোটা পদ্ধতি / কোটাবিরোধী আন্দোলন / প্রধান বিচারপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
  • নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net