Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
১৪ দিন ধরে বন্ধ নৌযান চলাচল, সেন্টমার্টিনে আবারও খাদ্য সংকটের আশঙ্কা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
06 July, 2024, 08:05 pm
Last modified: 06 July, 2024, 08:42 pm

Related News

  • ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • জুন–জুলাই পর্যন্ত মজুদ রয়েছে, যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • কুর্দিদের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান ট্রাম্পের; মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
  • নির্বাচনী প্রচারণায় উগ্রবাদীদের হামলার আশঙ্কা পুলিশের

১৪ দিন ধরে বন্ধ নৌযান চলাচল, সেন্টমার্টিনে আবারও খাদ্য সংকটের আশঙ্কা

মিয়ানমারে সংঘাতের কারণে দীর্ঘদিন ব্যবহৃত নৌরুট পরিবর্তন করে বিকল্প রুটে সেন্টমার্টিনে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমান উত্তাল সাগর ও আবহাওয়াজনিত কারণে নৌযান চালানো সম্ভব হচ্ছে না।
কক্সবাজার প্রতিবেদক
06 July, 2024, 08:05 pm
Last modified: 06 July, 2024, 08:42 pm
ছবি: সংগৃহীত

সর্বশেষ গত ২২ জুন কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে জরুরি পণ্য ও  কিছু সংখ্যক যাত্রী নিয়ে সেন্টমার্টিন গিয়েছিল দুটি ট্রলার। একইসঙ্গে ওইদিন সেন্টমার্টিন থেকে রোগীসহ ১৫ যাত্রী নিয়ে শাহপরীর দ্বীপে আসে দুটি স্পিডবোট। এর পর গত ১৪ দিনে একটি ট্রলার বা স্পিডবোটও সেন্টমার্টিন যায়নি। সেন্টমার্টিন থেকে টেকনাফেও আসেনি কোন নৌযান। 

ফলে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবার খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। 

যদিও প্রশাসন বলছেন, মিয়ানমারে সংঘাতের কারণে দীর্ঘদিন ব্যবহৃত নৌরুট পরিবর্তন করে বিকল্প রুটে সেন্টমার্টিনে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বর্তমান উত্তাল সাগর ও আবহাওয়াজনিত কারণে নৌযান চালানো সম্ভব হচ্ছে না।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বিকল্প রুটে দুটি ট্রলার ২২ জুন সেন্টমার্টিনে যায়। দুই ট্রলারে তিন শতাধিক গ্যাস সিলিন্ডার, কিছু খাদ্যপণ্য ও কয়েকজন যাত্রী ছিল। একইসঙ্গে সেন্টমার্টিন থেকে রোগীসহ ১৫ জন যাত্রী নিয়ে দুটি স্পিডবোট শাহপরীর দ্বীপে গেছে। টানা ১৪ দিন আর কোনো নৌযান চলাচল করেনি।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, বিকল্প নৌরুটটি শাহপরীর দ্বীপের বদরমোকামের 'গোলগরা'নামের এলাকা দিয়ে। ওই এলাকা বঙ্গোপসাগর হওয়ায় ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে এখন বর্ষাকাল। ঝুঁকি বেড়েছে আরও বেশি। ট্রলার মালিক বা চালক ঝুঁকিপূর্ণ এ নৌরুট দিয়ে নৌযান চালাতে রাজি না।

সেন্টমার্টিন স্পিবোট মালিক সমিতির সভাপতি ও সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, উত্তাল সাগর হওয়ায় বিকল্প পথটি স্পিডবোট ব্যবহারের উপযোগী না।

টেকনাফ উপজেলা নির্বাহী কমর্কতা মো. আদনান চৌধুরী বলেন, 'খাদ্যসংকট নিরসনে নাফনদীর পরিবর্তে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল দিয়ে সেন্টমার্টিনে খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হলেও সাগর উত্তাল থাকায় কোনো ট্রলার ঝুঁকি নিয়ে যাচ্ছে না। এ অবস্থায় কি করা যায় তা বিবেচনা করা হচ্ছে।'

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে গত ১ জুন বিকেলে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হওয়া পণ্যসহ ১০ যাত্রীর এক ট্রলারকে লক্ষ্য করে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলি বর্ষণ করা হয়। এছাড়া গত ৫ জুন সেন্টমার্টিনের স্থগিত হওয়া একটি কেন্দ্রে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের ফলাফল নির্ধারণের জন্য ভোট গ্রহণ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে ফেরার পথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ট্রলারকে লক্ষ্য করে একই পয়েন্টে ফের গুলি করা হয়।

গত ৮ জুন আরও এক ট্রলারকে লক্ষ্য করে গুলি করা হয় একই পয়েন্টে। সর্বশেষ ১১ জুন একটি স্পিড বোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ হয়।

প্রতিটি গুলিবর্ষণের ঘটনাই বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমায় ঘটেছে। গুলিবর্ষণের এসব ঘটনায় হতাহতের না হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্বীপে খাদ্য সংকট ও জরুরি আসা-যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। 

পরে ১২ জুন কক্সবাজার জেলা প্রশাসনের জরুরি সভায় বঙ্গোপসাগরকে ব্যবহার করে যাত্রীদের আসা-যাওয়া ও পণ্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৩ জুন থেকে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল উপকূল ব্যবহার করে শুরু হয় যাত্রীদের আসা-যাওয়া। ১৪ জুন কক্সবাজার শহর থেকে দ্বীপে পণ্য নিয়ে যায় জাহাজ। আর বিকল্প পথ হিসেবে শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে সীমিত পরিসরে কিছু নৌযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২২ জুনের পর থেকে সেটিও বন্ধ রয়েছে। 

Related Topics

টপ নিউজ

সেন্টমার্টিন / সংকট / নৌযান চলাচল / বঙ্গোপসাগর / খাদ্য / আশঙ্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • জুন–জুলাই পর্যন্ত মজুদ রয়েছে, যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • কুর্দিদের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান ট্রাম্পের; মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
  • নির্বাচনী প্রচারণায় উগ্রবাদীদের হামলার আশঙ্কা পুলিশের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net