Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
‘গেট খুলতে দেরি করায়’ নিরাপত্তারক্ষীকে গাড়ির ধাক্কা, নিহত নিরাপত্তারক্ষী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 July, 2024, 04:30 pm
Last modified: 04 July, 2024, 10:44 pm

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী
  • দেশে লিফটের বার্ষিক বাজার ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে
  • ধানমন্ডি ৫-এর আবাসিক ভবনে আগুন এখন নিয়ন্ত্রণে
  • নিরাপত্তারক্ষীকে গাড়িচাপা দেওয়া ব্যক্তি এখনো পলাতক, ‘বেপরোয়া চালানো’র দায়ে মামলা: পুলিশ
  • গুলশানে এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে কুপিয়ে হত্যা

‘গেট খুলতে দেরি করায়’ নিরাপত্তারক্ষীকে গাড়ির ধাক্কা, নিহত নিরাপত্তারক্ষী

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী জানান, গাড়ির মালিকের বয়স ৫৫-৬০ বছর। রেগে গিয়ে তিনি তার চালককে সরতে বলে নিজেই চালকের আসনে বসে গেট লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেন।
টিবিএস রিপোর্ট
04 July, 2024, 04:30 pm
Last modified: 04 July, 2024, 10:44 pm
ছবি: টিবিএস

'ভবনের গেট খুলতে দেরি করায়' ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তারক্ষী ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিকের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা রংয়ের সেডান গাড়ি ওই নিরাপত্তারক্ষীকে চাপা দেয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী জানান, নিহতের নাম ফজলু মিয়া এবং গাড়ির মালিক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী মফিদুল ইসলাম বলে জানা গেছে।

তিনি আরও জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে একটি সাদা সেডান, রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ ৩৭৬০৬৪ ভবন থেকে বের করার সময় এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, গেট খুলতে দেরি হওয়ার কারণে গেট লক্ষ্য করে মালিক গাড়ি চালিয়ে দেন। এতে  গেটের একটি অংশ ভেঙে যায় এবং গাড়ির সামনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়িটি নিরাপত্তারক্ষী ফজলু মিয়াকেও ধাক্কা দেয়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদে ওই ভবনের এক বাসিন্দা বলেন, 'মফিদুল তৃতীয় তলায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন।'

তিনি বলেন, ''তিনি সকালে তার গাড়িতে করে বাইরে যাচ্ছিলেন। সেই সময়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গেটে ধাক্কা খায়, এই সময় নিরাপত্তারক্ষীও প্রাণ হারান।''

তিনি আরও বলেন, ''এই ঘটনার ফলে গেটের একটি অংশ ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।''

গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান ওসি আহাদ আলী।

তিনি আরও বলেন, গাড়ির মালিকের বয়স ৫৫-৬০ বছর। রেগে গিয়ে তিনি তার চালককে সরতে বলে নিজেই চালকের আসনে বসে গেট লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেন। যার ফলে মারাত্মক এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর থেকেই গাড়ির মালিক পলাতক রয়েছেন। পুলিশ এখনও তাকে খুঁজছে বলেও জানান ওসি।

Related Topics

টপ নিউজ

নিরাপত্তারক্ষী / পূর্ব রাজাবাজার / আবাসিক ভবন / গাড়ির ধাক্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী
  • দেশে লিফটের বার্ষিক বাজার ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে
  • ধানমন্ডি ৫-এর আবাসিক ভবনে আগুন এখন নিয়ন্ত্রণে
  • নিরাপত্তারক্ষীকে গাড়িচাপা দেওয়া ব্যক্তি এখনো পলাতক, ‘বেপরোয়া চালানো’র দায়ে মামলা: পুলিশ
  • গুলশানে এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে কুপিয়ে হত্যা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net