Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
৫,০০০ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করলো পেট্রোবাংলা

বাংলাদেশ

জসিম উদ্দিন
26 June, 2024, 01:15 pm
Last modified: 26 June, 2024, 01:17 pm

Related News

  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

৫,০০০ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করলো পেট্রোবাংলা

চলতি বছরের মার্চ পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সংস্থার বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,৫৪৯ কোটি টাকা
জসিম উদ্দিন
26 June, 2024, 01:15 pm
Last modified: 26 June, 2024, 01:17 pm

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ৫,০০০ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করেছে। 

যদিও চলতি বছরের মার্চ পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সংস্থার বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,৫৪৯ কোটি টাকা।

পেট্রোবাংলা সূত্র জানায়, জ্বালানি আমদানি ব্যয় মেটাতে গিয়ে অর্থ সংকটে পড়ায় সংস্থাটি বহুদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শুল্ক, মূসক (মূল্য সংযোজন কর) ও আয়কর পরিশোধ করতে পারছে না। এর সাথে টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি ও এলএনজির দাম বৃদ্ধির কারণে সংস্থার অর্থ সংকট আরও প্রকট হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পেট্রোবাংলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, "সুদমুক্ত দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে এনবিআরের বকেয়া পরিশোধ করার সিদ্ধান্ত হয়। এই ঋণ ১৫ বছরের গ্রেস প্রিরিয়ডসহ পরবর্তী ২০ বছরের মধ্যে পরিশোধ করা হবে।"

এর অংশ হিসেবে এলটিইউ ভ্যাট ৫,০০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এনবিআরের তথ্য মতে, সংস্থাটির মূসক বকেয়া ছিল ২২,৫৮৪ কোটি টাকা। আয়কর ও আমদানি শুল্ক বাবদ পাওনা রয়েছে আরও ১৪,৯৬৫ কোটি টাকা।

বুক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধে আলোচনা করছিল দু'পক্ষ। তবে গত মে মাসে বকেয়ার একটি অংশ নগদ পরিশোধের সিদ্ধান্ত হয়।

পেট্রোবাংলা ছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং এর বিপণনকারী প্রতিষ্ঠানের কাছে এনবিআরের বকেয়া রয়েছে আরও ১৭,২২৬ কোটি টাকা।

আয়কর, মূসক ও শুল্ক বাবদ বিপিসির বকেয়া ৬,৮৯৯ কোটি টাকা; তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কাছে বকেয়া রয়েছে ২,২৮৪ কোটি টাকা; পদ্মা অয়েল কোম্পানির কাছে বকেয়া ২,১৪৫ কোটি টাকা; সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বকেয়া ১,৭৩৫ কোটি টাকা এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বকেয়া রয়েছে ১,০২৮ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

পেট্রোবাংলা / কর / কর পরিশোধ / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
  • ব্যবসায়ীদের হয়রানি করে কর আদায় করা হবে না: অর্থমন্ত্রী

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net