Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
24 June, 2024, 05:25 pm
Last modified: 24 June, 2024, 05:56 pm

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরুর আদেশ
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বিএনপির কাছে আরও সহ্যশক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা আশা করি: মতিউর রহমান
  • কাঠগড়ায় 'ছাগলকাণ্ডের' মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প

মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ

আজ সোমবার (২৪ জুন) সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
টিবিএস রিপোর্ট 
24 June, 2024, 05:25 pm
Last modified: 24 June, 2024, 05:56 pm
মো. মতিউর রহমান। ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ড নিয়ে আলোচিত-সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর সাবেক সদস্য মতিউর রহমানকে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারণ করতে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

আজ সোমবার (২৪ জুন) সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে এ চিঠি দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, মো. মতিউর রহমানকে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অপসারণের সুপারিশসহ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একইসঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে মতিউর রহমানের স্থলে অর্থবিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে নতুন পরিচালক নিয়োগ দিয়ে পৃথক চিঠিও সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। আবু ইউসুফ তাঁর যোগদানের তারিখ থেকে তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি তিন বছরের জন্য মতিউরকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এর আগে গতকাল রোববার এক প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে মতিউরকে অব্যাহতি দেওয়া হয়। তাকে দায়িত্ব থেকে সরিয়ে, ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, সামাজিক মাধ্যমেও এনিয়ে আলোড়ন তৈরি হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন এবং মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তির বিষয় আলোচনায় উঠে আসতে শুরু করে। 
 
Related Topics

টপ নিউজ

মতিউর রহমান / রাজস্ব কর্মকর্তা / ছাগলকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরুর আদেশ
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জ শুনানি শেষ, আদেশ ২১ জুলাই
  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১১ মে
  • বিএনপির কাছে আরও সহ্যশক্তি ও সমালোচনা গ্রহণের মানসিকতা আশা করি: মতিউর রহমান
  • কাঠগড়ায় 'ছাগলকাণ্ডের' মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net