Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
নারায়ণগঞ্জে চেয়ারে বসা নিয়ে দুই মেয়রপ্রার্থীর হাতাহাতি, ইসির শোকজ

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 June, 2024, 09:50 pm
Last modified: 10 June, 2024, 09:59 pm

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

নারায়ণগঞ্জে চেয়ারে বসা নিয়ে দুই মেয়রপ্রার্থীর হাতাহাতি, ইসির শোকজ

প্রতীক বরাদ্দের আগে সম্মেলন কক্ষে সামনের আসনে বসা নিয়ে দুই মেয়রপ্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে তর্ক শুরু হয়। পরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে উভয়পক্ষের কর্মী-সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
10 June, 2024, 09:50 pm
Last modified: 10 June, 2024, 09:59 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় চেয়ারে বসা নিয়ে তর্কের জেরে দুই মেয়রপ্রার্থীর মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১০ জুন) সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সামনেই উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভাঙচুর চালানো হয়। 

এ ঘটনায় উভয় মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। এ সময় সম্মেলন কক্ষে অবস্থান করছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

প্রতীক বরাদ্দের আগে সম্মেলন কক্ষে সামনের আসনে বসা নিয়ে দুই মেয়রপ্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে তর্ক শুরু হয়। পরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে উভয়পক্ষের কর্মী-সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন। তারা একে-অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন ও সম্মেলন কক্ষের চেয়ার, দরজা, জানালা ও প্রজেক্টর ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় উভয়পক্ষই একে-অপরকে দোষারোপ করছেন। 

মেয়রপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, 'পরাজয় নিশ্চিত জেনে বহিরাগতদের এনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি চেয়ারে আগে বসেছিলাম। কিন্তু আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাদশার লোকজন।'

অন্যদিকে আরেক প্রার্থী আবুল বাশার বাদশা বলেন, 'চেয়ারে বসা নিয়ে তর্ক শুরু হয় কর্মীদের সাথে। তারা কাউকে বসতে দিচ্ছিল না। গায়ের জোর দেখিয়ে হাতাহাতি শুরু করে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।'

এ বিষয়ে রিটানিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, 'অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে। উভয় মেয়রপ্রার্থীকে শোকজ করা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাদের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ভাঙচুর / নারায়ণগঞ্জ / পৌরসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net