Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত, সাজেকে যান চলাচল শুরু হবে শীঘ্রই 

বাংলাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
08 June, 2024, 02:20 pm
Last modified: 08 June, 2024, 02:27 pm

Related News

  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত, সাজেকে যান চলাচল শুরু হবে শীঘ্রই 

আজ ভোর ৬টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বাঘাইহাট-সাজেক সড়কে অবস্থান নেয় অবরোধকারীরা। ফলে সাজেকে আটকা পড়ে অসংখ্য পর্যটক।
খাগড়াছড়ি প্রতিনিধি
08 June, 2024, 02:20 pm
Last modified: 08 June, 2024, 02:27 pm
সাজেক ভ্যালী। ছবি: সংগৃহীত

আবারও স্থগিত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। বৈরী আবহাওয়া এবং আঞ্চলিক রাজনৈতিক প্রভাবের কারণে দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।

আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অর্থাৎ ২৯ মে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরে আগামীকাল ৯ জুন ভোটগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।

তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ এনে প্রতিবাদস্বরূপ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনের একদিন আগে আজ শনিবার (৮ জুন) বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা (ভোর ৬টা-সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধ পালন কর্মসূচির ঘোষণা দিয়েছিল মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

ভোর ৬টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বাঘাইহাট-সাজেক সড়ক অবরোধ করে পিকেটাররা। ছবি: সংগৃহীত

ঘোষণা অনুযায়ী আজ ভোর ৬টা থেকে উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বাঘাইহাট-সাজেক সড়কে অবস্থান নেয় অবরোধকারীরা। ফলে সাজেকে আটকা পড়ে অসংখ্য পর্যটক। এ ছাড়া বাঘাইছড়ির সাথে বন্ধ হয়ে যায় দীঘিনালা-খাগড়াছড়ির সড়ক ও রাঙামাটির নৌপথ যোগাযোগ। তবে নির্বাচন স্থগিত করায় বেলা ১২টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।

মাচলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা জানান, নির্বাচন স্থগিত করায় বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টার পর প্রত্যাহার করা হয়েছে। এতে দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। তবে পরবর্তীতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হলে আবারও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলিভ চাকমা এবং আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এম.এন.লারমা গ্রুপ সমর্থিত সুদর্শন চাকমা। তবে সড়ক ও নৌপথ অবরোধের পক্ষে অবস্থান নিয়ে সুদর্শন চাকমার প্রতি সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে প্রসিত বিকাশ খীসার ইউপিডিএফ।
 

Related Topics

টপ নিউজ

উপজেলা নির্বাচন / সাজেক / নির্বাচন স্থগিত / অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net