Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
এমপি আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে 'আটক'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2024, 01:50 pm
Last modified: 01 June, 2024, 01:57 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি
  • মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো: আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

এমপি আনার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেন নেপালে 'আটক'

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) চার সদস্যের একটি দল ডিবি প্রধান হারুন-অর-রশিদের নেতৃত্বে আজ সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হন।
টিবিএস রিপোর্ট
01 June, 2024, 01:50 pm
Last modified: 01 June, 2024, 01:57 pm
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি: সংগৃহীত

ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে।

কলকাতার ফ্ল্যাটে নৃশংসভাবে হত্যার পর এমপি আনারের মরদেহের অংশ 'কসাই' জিহাদ হাওলাদারের সঙ্গে মিলে কমোডে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে সিয়ামের বিরুদ্ধে। জিহাদ হাওলাদার ইতোমধ্যেই কলকাতায় আটক হয়েছেন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, নেপালের পুলিশ বৃহস্পতিবার (৩০ মে) কাঠমান্ডুতে সিয়াম হোসেনকে আটক করেছে।

সিয়ামের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সিয়াম নেপালে লুকিয়ে ছিল এবং কলকাতা গোয়েন্দা শাখার নজরদারিতে ছিল।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) চার সদস্যের একটি দল ডিবি প্রধান হারুন-অর-রশিদের নেতৃত্বে আজ সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হন।

সকাল ১০টার দিকে দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রওনা হওয়ার আগে ডিবি প্রধান হারুন সাংবাদিকদের বলেন, আজিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজন কাঠমান্ডুতে গেছে। কেউ কেউ অন্য দেশে চলে গেছে, আবার কেউ কেউ সেখানেই আছে।

"আমরা বিষয়টি ইন্টারপোলের মাধ্যমে নেপাল পুলিশকে অবহিত করেছি এবং তাদেরকে গ্রেপ্তারে অনুরোধ করেছি।" 

"তারই ধারাবাহিকতায় মামলার তদন্তে অগ্রগতির জন্য নেপালে যাচ্ছি। সেখানে আসামিরা কোন কোন জায়গায় অবস্থান করেছিল, আমরা তা পরিদর্শন করবো," বলেন ডিবি প্রধান। 

তিনি আরও বলেন, "ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠামান্ডুকে ব্যবহার করছে। সংসদ সদস্য হত্যার মাস্টারমাইন্ড শাহীনও কাঠমান্ডুকে ব্যবহার করে অন্য দেশে চলে গেছে। অন্যান্য আসামিদের সম্পর্কে একই তথ্য পাচ্ছি। এছাড়া এর আগেও অনেক শীর্ষ সন্ত্রাসীকে ওখানে থাকতে দেখা গেছে। ভারতের মতো নেপালেও যাচ্ছি তদন্তের কাজে। আমরা সেখানকার পুলিশের সাথে ইন্টারেকশন করবো। যাতে অপরাধ করে সেখানে গিয়ে অবস্থান করতে না পারে।"

এর আগে ২৩ মে, ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে বাংলাদেশে রিমান্ডে থাকা তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় আসে কলকাতা সিআইডির চার সদস্যের একটি দল।

পরবর্তীতে ২৬ মে বাংলাদেশ ডিবির তিন সদস্যের একটি দল অধিকতর তদন্তের জন্য কলকাতায় যায়।

উল্লেখ্য, তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার পরের দিন নিখোঁজ হন। এরপর গত ২২ মে সকালে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তার হত্যাণ্ডের খবর দেওয়া হয়।

পরবর্তীতে উভয় দেশের পুলিশ বাহিনীর যৌথ তদন্ত ও প্রচেষ্টায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিনজনকে বাংলাদেশে থেকে এবং একজনকে কলকাতা থেকে আটক করা হয়।

Related Topics

টপ নিউজ

এমপি আনার / এমপি আজীম / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি
  • মতিঝিলে রুমমেটকে হত্যার পর ৭ টুকরো: আসামি শাহিন ৫ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net