Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
‘বেনজীর–আজিজকে সরকার প্রটেকশন দেবে না’: সালমান এফ রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2024, 06:00 pm
Last modified: 29 May, 2024, 06:12 pm

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • ৬ মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে: রিজভী
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • দেশে ইকো-ট্যুরিজম নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
  • এসডিজি অর্জনে ৪২১ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি, বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে সরকার

‘বেনজীর–আজিজকে সরকার প্রটেকশন দেবে না’: সালমান এফ রহমান

‘আইন নিজের গতিতে চলবে। তিনি [ওবায়দুল কাদের] যা বলেছেন — যতই ইনফ্লুয়েন্সিয়াল [প্রভাবশালী] হোক না কেন — সরকার কোনোরকম প্রটেকশন [সুরক্ষা] কাউকে দেবে না।’
টিবিএস রিপোর্ট
29 May, 2024, 06:00 pm
Last modified: 29 May, 2024, 06:12 pm
বুধবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: ইউএনবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রটেকশন [সুরক্ষা] দেবে না এবং দেশের আইন তার নিজস্ব গতিতে চলবে।

বুধবার (২৯ মে) সচিবালয়ে কল-কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 'আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকারের কোনো এমব্যারাসমেন্ট [বিব্রতকর অবস্থা] হবে বলে আমি বিশ্বাস করি না।

'আইন নিজের গতিতে চলবে। তিনি [ওবায়দুল কাদের] যা বলেছেন — যতই ইনফ্লুয়েন্সিয়াল [প্রভাবশালী] হোক না কেন — সরকার কোনোরকম প্রটেকশন [সুরক্ষা] কাউকে দেবে না।'

ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমরা সবাই কিন্তু এ নিয়ে খুবই শকড [মর্মপীড়িত]। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।'

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / জেনারেল আজিজ আহমেদ / সালমান এফ রহমান / দুর্নীতি / আইন / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • ৬ মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি বাস্তবায়ন হয়েছে: রিজভী
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • দেশে ইকো-ট্যুরিজম নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
  • এসডিজি অর্জনে ৪২১ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি, বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net