Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে উষ্ণ এপ্রিল

বাংলাদেশ

এএফপি
01 May, 2024, 06:20 pm
Last modified: 02 May, 2024, 04:15 pm

Related News

  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না

বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে উষ্ণ এপ্রিল

গত মাসে (এপ্রিল) তাপপ্রবাহ এতটাই অসহনীয় পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের সরকার বাধ্য হয়ে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে।
এএফপি
01 May, 2024, 06:20 pm
Last modified: 02 May, 2024, 04:15 pm
ছবি: এএফপি

বাংলাদেশের আবহাওয়া অফিস আজ বুধবার জানিয়েছে, আগের যেকোনো বছরের এপ্রিল মাসের চেয়ে চলতি বছরের এপ্রিল ছিল সবচেয়ে উষ্ণ।

বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘ, ঘন ঘন ও আরও তীব্র হচ্ছে।

গত মাসে তাপপ্রবাহ এতটাই অসহনীয় পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের সরকার বাধ্য হয়ে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এএফপিকে বলেন, 'এ বছর দেশের ৮০ শতাংশ জায়গায় তাপপ্রবাহ ছিল। এর আগে আমরা এমন অবিচ্ছিন্ন এবং বিস্তৃত তাপপ্রবাহ দেখিনি।'

তিনি বলেন, ১৯৪৮ সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে গরম ও তাপপ্রবাহের বিস্তৃতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে গত এপ্রিল ছিল এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ এপ্রিল মাস।

তিনি জানান, ২০১০ সাল পর্যন্ত ৩০ বছর যাবত এপ্রিল মাসের দৈনিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের বিভিন্ন আবহাওয়া স্টেশনে এ তাপমাত্রার চেয়েও দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস বেশি দৈনিক সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র সেলিম রায়হান এএফপিকে জানিয়েছেন, গত ১০ দিনে হিট স্ট্রোকে অন্তত ১১ জন মারা গেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি মিলতে পারে।

মল্লিক জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে সাধারণত এপ্রিল মাসে ঝড়-বৃষ্টি হয়ে থাকে। এ বছর হয়নি। এ কারণে তাপপ্রবাহ পরিস্থিতি খারাপ হয়েছে।

তিনি বলেন, ''বাংলাদেশে এপ্রিল মাসে গড়ে ১৩০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এই এপ্রিলে গড়ে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।''

আগের যেকোনো বছরের চেয়ে এবারের এপ্রিলে এটিই সবচেয়ে কম বৃষ্টিপাত কি না, সেটিও যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি। 
 
Related Topics

টপ নিউজ

এপ্রিল / উষ্ণ / মাস / রেকর্ড / আবহাওয়া / তাপপ্রপবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব, জরুরি অবস্থা ঘোষণা করল নিউইয়র্ক
  • আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১,৮৭২ জন হাসপাতালে ভর্তি
  • বিশ্বজুড়ে এ যাবৎকালের রেকর্ডকৃত উষ্ণতম মাস আগস্ট: ইইউর জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে রেকর্ড; দাম দেখাতে গিয়ে কিছু স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net