Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মৃত্যুর পর হাসপাতালের বিল দেননি নিয়োগকর্তা; আড়াই বছর পর দেশে ফিরছে ব্রুনাই প্রবাসীর লাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2024, 08:40 pm
Last modified: 25 April, 2024, 10:30 pm

Related News

  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • পল্লবীতে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতুড়ি
  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

মৃত্যুর পর হাসপাতালের বিল দেননি নিয়োগকর্তা; আড়াই বছর পর দেশে ফিরছে ব্রুনাই প্রবাসীর লাশ

‘আমার স্বামীর মালিক [নিয়োগকর্তা] ভালো ছিল না। মারা যাওয়ার পরও সেখানে [স্বামী] লাশ হয়ে পড়ে ছিল দুই বছরের বেশি।’
টিবিএস রিপোর্ট
25 April, 2024, 08:40 pm
Last modified: 25 April, 2024, 10:30 pm
শিপন হাওলাদার। ছবি: সংগৃহীত

গিয়েছিলেন সুদিনের আশায়, কিন্তু নিয়তির ফেরে হৃদেরাগে আক্রান্ত হয়ে বিদেশের হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

হাসপাতালের মর্গে তারপর নিষ্প্রাণ কেটে যায় প্রায় আড়াই বছর। অবশেষে দেশে আনা হচ্ছে তার মরদেহ।

এনজিও ও স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে ২০২০ সালের মাঝামাঝি ব্রুনাই গিয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের শিপন হাওলাদার।

দুই বছর সেখানে মালি হিসেবে কাজ করেন ৪৪ বছর বয়সি এ বাংলাদেশি। ২০২২ সালের শুরুর দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

এরপর ব্রুনাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যান। কিন্তু নিয়োগকর্তা হাসপাতালের কোনো বিল পরিশোধ করেননি।

'আমার স্বামীর মালিক [নিয়োগকর্তা] ভালো ছিল না। মারা যাওয়ার পরও সেখানে [স্বামী] লাশ হয়ে পড়ে ছিল দুই বছরের বেশি,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন শিপন হাওলাদারের স্ত্রী খোরশেদা বেগম।

হাসপাতালের শিপনের চিকিৎসা বাবদ প্রায় ১৬ লাখ টাকা বিল ওঠে। 'সামর্থ্য না থাকায় নিজ খরচে আমরা লাশটাও দেশে আনতে পারিনি,' বলেন খোরশেদা।

পরে তার মরদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর আবেদন করে। সে প্রেক্ষিতে ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাস উদ্যোগ নেয়।

শিপন হাওলাদারের নিয়োগকর্তা ভাল ছিল না জানিয়ে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের ফার্স্ট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক বলেন, 'শিপন মারা যাওয়া অবস্থায় আনডকুমেন্টেড [নথিপত্রহীন] থাকায় তার হাসপাতালের প্রায় ১৬ লাখ টাকা বিল নিয়োগকর্তা পরিশোধ করেননি। এজন্য ইনস্যুরেন্স দাবিও করা যায়নি।'

ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনারের চেষ্টায় হাসপাতালের বিল মওকুফের ব্যবস্থা হয়। এখন সরকারি খরচে শিপনের মরদেহ দেশে আনা হচ্ছে।

'আমাদের রাষ্ট্রদূত ম্যাডাম অনেক চেষ্টা করে হাসপাতালের বিল মওকুফের ব্যবস্থা করেছেন। ব্রুনাই থেকে লাশ আনতে প্রায় সাড়ে চার লাখ টাকা লাগে। সেই টাকাও নিয়োগকর্তা দেয়নি,' বলেন আবু বক্কর সিদ্দিক।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টাকায় মরদেহ আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'বিপুল পরিমাণ বিল আটকে থাকা ও নিয়োগকর্তা ভালো না হওয়ার কারণেই মূলত লাশ আনতে দীর্ঘসূত্রিতা তৈরি হয়।'

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে বারোটায় শিপনের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Related Topics

টপ নিউজ

ব্রুনাই / প্রবাসীর মৃত্যু / প্রবাসী বাংলাদেশি / মরদেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • পল্লবীতে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতুড়ি
  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net