Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
12 April, 2024, 04:10 pm
Last modified: 12 April, 2024, 04:12 pm

Related News

  • মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু, চলবে সপ্তাহব্যাপী
  • এটা মিচিকো চাকমার গল্প
  • ‘বিশেষ বিবেচনায়’ প্রার্থিতা ফিরে পেলেন খাগড়াছড়ির জিরুনা ত্রিপুরা
  • ভারতে এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ত্রিপুরার যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
  • পার্বত্য চুক্তির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই এবং চাকমা-তঞ্চঙ্গ্যাদের বিজু উৎসবকে একসঙ্গে 'বৈসাবি'ও বলা হয়।
বান্দরবান প্রতিনিধি
12 April, 2024, 04:10 pm
Last modified: 12 April, 2024, 04:12 pm
শুক্রবার (১২ এপ্রিল) ভোরে কয়েকশ’ চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসান। ছবি: সংগৃহীত

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের বিজু এবং তঞ্চঙ্গ্যাদের বিষু উৎসব। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই এবং চাকমা-তঞ্চঙ্গ্যাদের বিজু উৎসবকে একসঙ্গে 'বৈসাবি'ও বলা হয়।

এ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) ভোরে কয়েকশ' চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসান। এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা।

ফুল ভাসাতে আসা হ্যাপী চাকমা বলেন, 'প্রতিবছর ১২ এপ্রিল পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। গত বছর ভালো ছিলাম। আগামী বছরও ভালো থাকার জন্য প্রার্থনা করে নদীতে বিজু ফুল ভাসিয়েছি। সকলের মঙ্গল কামনা করি।'

ফুল ভাসাতে আসা বান্দরবান সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা বলেন, নদীতে ফুল দিয়ে পূজা করা আমাদের ঐতিহ্য। প্রতি বছর ১২ এপ্রিল থেকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়রা বিষু উৎসব করে থাকে। ভোরে নদীতে ফুল ভাসিয়ে দিয়ে পূজা করে নিজের, পরিবারের এবং সকলের মঙ্গল কামনা করেছি।

চাকমার ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়রা ফুল ভাসানোর দিন পালন করে 'ফুল বিজু' নামে, দ্বিতীয় দিন পালন করে 'মূল বিজু' এবং শেষের দিন পালন করা হয় 'গইজ্যা পইজ্যা' নামে। 

এসব দিনে পাচন নামে এক ধরনের খাবার রান্না হয়, যাতে থাকে হরেক রকম সবজি। উৎসবের দিনে বেড়াতে আসা অতিথিদের পরিবেশন করা হয় এসব পাচন খাবার।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি সম্প্রদায়ের মধ্যে বম, পাংখোয়া ও লুসাই তিনটি সম্প্রদায় ছাড়া অন্যান্য সম্প্রদায়েরর লোকজন ভিন্ন ভিন্ন নামে বর্ষবরণ সামাজিক উৎসবটি প্রতিবছর পালন করে থাকে। 

এদিকে বর্মী পঞ্জিকা অনুসরণকারী চাক সম্প্রদায়রা সাংগ্রাই, ম্রোরা চাংক্রান, খিয়াংরা সাংলান ও খুমীরা 'সাংক্রাই' নামে বর্ষবরণ উৎসব করে থাকে। তাদের উৎসব শুরু হয় ১৩ এপ্রিল থেকে। তারাও হরেক রকমের ফুলে ফুলে সাজিয়ে তোলে ঘরদোর। নানান আনুষ্ঠানিকতায় বরণ করে নেয় নতুন বছরকে।

মারমাদের সাংগ্রাই হবে ৪দিন ব্যাপী

এদিকে মারমাদের বর্ষবরণ উৎসব 'সাগ্রাই পোয়ে' উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বান্দরবান উৎসব উদযাপন পরিষদ।

উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মংমংসিং মারমা বলেন, প্রতি বছরের মতো এবারও বর্ষবরণ উৎসব সাংগ্রাই পোয়ে: অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভিন্ন আনুষ্ঠানিকতায় নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। তাই এবার সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় চার দিনের উৎসবের আয়োজন করা হয়েছে।

চার দিনের উৎসবের কর্মসূচি হলো: ১৩ এপ্রিল সকাল ৮টায় রাজার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা, সকাল ১০টায় ক্ষুদ্র সাংস্কৃতিক ইন্সটিটিউটে অডিটোরিয়ামে বয়োজ্যেষ্ঠ পূজা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৪ এপ্রিল দুপুর ২টায় রাজগুরু বৌদ্ধ বিহার হতে বুদ্ধ মূর্তি নিয়ে যাত্রা এবং উজানী পাড়ার খেয়া ঘাটে বুদ্ধ স্নান। রাত ৮টায় পাড়ার বিভিন্ন স্থানে পিঠা উৎসব।

১৫ ও ১৬ এপ্রিল দুদিন দুপুর ২টায় শহরে রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিবাহী ক্রীড়ানুষ্ঠান এবং মৈত্রী পানি বর্ষণ।

Related Topics

টপ নিউজ

বৈসাবি / ত্রিপুরা / চাকমা / বিজু উৎসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাই শুরু, চলবে সপ্তাহব্যাপী
  • এটা মিচিকো চাকমার গল্প
  • ‘বিশেষ বিবেচনায়’ প্রার্থিতা ফিরে পেলেন খাগড়াছড়ির জিরুনা ত্রিপুরা
  • ভারতে এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ত্রিপুরার যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
  • পার্বত্য চুক্তির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net