Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
হবিগঞ্জে প্রাণের চিপস ফ্যাক্টরিতে আগুনে নিহত ১, আহত ৩০

বাংলাদেশ

ইউএনবি
10 April, 2024, 11:10 pm
Last modified: 10 April, 2024, 11:14 pm

Related News

  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিল পুলিশ
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা

হবিগঞ্জে প্রাণের চিপস ফ্যাক্টরিতে আগুনে নিহত ১, আহত ৩০

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, একজন নারী শ্রমিক ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান। এ ছাড়া আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
ইউএনবি
10 April, 2024, 11:10 pm
Last modified: 10 April, 2024, 11:14 pm
ছবি: ইউএনবি

প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুনে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনের ঘটনায় ৩০ জন আহত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পার্কের অভ্যন্তরে 'প্রাণ রিয়েল চিপস লাইন' নামক ফ্যাক্টরিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী একজন শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন। অপর দল কাজের জন্য প্রবেশ করছিলেন। এ সময় দেখা যায়, বহুতল ভবনের ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে যাচ্ছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর চুনারুঘাটের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম।

প্রাণের জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি।

তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে আসছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।

এদিকে জেলা প্রশাসক মোছা জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, একজন নারী শ্রমিক ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান। এ ছাড়া আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজ করছিল।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আগুনে মৃত্যু / হবিগঞ্জ / প্রাণ-আরএফএল গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল
  • কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
    আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Related News

  • কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু
  • হবিগঞ্জে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিল পুলিশ
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা

Most Read

1
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

2
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ‘শ্রমিক’ সংজ্ঞার বাইরে রাখা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল

4
কিছু মানুষ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার কাছে ১০০ গুণ পর্যন্ত বেশি আকর্ষণীয়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আপনাকে কি মশা বেশি কামড়ায়? কারণ আপনার গায়ের গন্ধ

5
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net