Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বছরের প্রথম ৩ মাসে শিশুহত্যা ১৩৯, শিশুর আত্মহত্যা ২৭: আইন ও সালিশ কেন্দ্র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2024, 06:55 pm
Last modified: 01 April, 2024, 07:10 pm

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বছরের প্রথম ৩ মাসে শিশুহত্যা ১৩৯, শিশুর আত্মহত্যা ২৭: আইন ও সালিশ কেন্দ্র

‘২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনমাসের মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, সীমান্তে হত্যা, সাংবাদিক নিপীড়নসহ মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদানের মতো ঘটনার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে।’
টিবিএস রিপোর্ট
01 April, 2024, 06:55 pm
Last modified: 01 April, 2024, 07:10 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম তিনমাসে সারাদেশে অন্তত ১৩৯ শিশু নিহত হয়েছে।

জানুয়ারি থেকে মার্চ সময়ের মধ্যে ১০টি জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটি সোমবার (১ এপ্রিল) প্রকাশ করেছে আইনি সহায়তা ও মানবাধিকার বিষয়ক সংস্থাটি।

এছাড়া, এ সময়ের মধ্যে আরও ২৭ শিশু আত্মহত্যা করেছে। সারাদেশ থেকে আরও ৩২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মোট ৩২৫ শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। ১৪ শিশু ধর্ষণের শিকার হয়, যাদের মধ্যে একজনকে পরে হত্যা করা হয়।

'২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনমাসের মানবাধিকার পরিস্থিতির পরিসংখ্যানগত পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, সীমান্তে হত্যা, সাংবাদিক নিপীড়নসহ মত প্রকাশের স্বাধীনতায় বাধা প্রদানের মতো ঘটনার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে,' আসকের প্রতিবেদনে বলা হয়।

কারা হেফাজতে মৃত্যু ৩৫

বছরের প্রথম তিনমাসে সারাদেশের বিভিন্ন কারাগারে কমপক্ষে ৩৫ জন বন্দি মারা গেছেন। এদের মধ্যে ২১ জন বিচারাধীন (হাজতি) ছিলেন এবং ১৪ জন দোষী সাব্যস্ত (কয়েদি) হয়েছিলেন।

এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১ জন হাজতি ও সাতজন কয়েদি তথা মোট ১৮ বন্দির মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত আসকের পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে কারা হেফাজতে মোট ৯৩ বন্দি মারা গেছেন। ২০২২ সালে এ ধরনের মৃত্যুর সংখ্যা ছিল ৬৫।

রাজনৈতিক সহিংসতায় নিহত ২৩

আসকের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে রাজনৈতিক সহিংসতার কারণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ তিন মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এ সময়ে অন্তত ২৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই হাজার ৩৬৮ জন।

৮১ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার

আসকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিনমাসে ৮১ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন।

সীমান্তে নিহত ৬

আসক জানিয়েছে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ছয় বাংলাদেশি নাগরিক। এছাড়া আহত হয়েছেন চারজন।

এছাড়া মায়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা মর্টার শেলের আঘাতে এক বাংলাদেশি নাগরিক এবং এক রোহিঙ্গা ব্যক্তি নিহত হন।

১১৪ নারী ধর্ষণ, ৩ জনকে হত্যা, ১‌ জনের আত্মহত্যা

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিনমাসে কমপক্ষে ১১৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে পরে অপরাধীরা হত্যা করে এবং একজন আত্মহত্যা করে মারা যান। এছাড়া ৩১ জন নারীর ওপর ধর্ষণচেষ্টা চালানো হয়েছে।

যৌন হয়রানি: প্রতিবাদ করায় নিহত ৫, একজনের আত্মহত্যা

উল্লিখিত সময়ে ৫৫ জন নারী ও ২৪ জন পুরুষ – মোট ৭৯ ব্যক্তি বিভিন্ন যৌন হয়রানিকেন্দ্রিক সহিংসতার শিকার হয়েছেন। এদের মধ্যে একজন নারী পরে আত্মহত্যা করে মারা যান।

এ সময় যৌন হয়রানির ঘটনার প্রতিবাদ করায় চারজনকে খুন করা হয়েছে।

পারিবারিক নির্যাতন: ৬৫ নারী খুন, আত্মহত্যা ৪৯

জানুয়ারি থেকে মার্চ সময়ের মধ্যে কমপক্ষে ১৩৭ নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে ৬৫ জনকে হত্যা করা হয়েছে। আরও ৪৯ জন পরে আত্মহত্যা করে মারা যান।

যৌতুকের জন্য খুন ৫

একই সময়ে যৌতুকের জেরে পাঁচ নারীকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করে মারা যান আরও দুজন।

এছাড়া মোট ২৩ জন নারী শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। এর মধ্যে ১৬ জন যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন।

গৃহকর্মী নিহত ৫

জানুয়ারি থেকে মার্চ সময়ে কমপক্ষে পাঁচজন গৃহকর্মী মারা গেছেন। এ সময়ে মোট সাতজন গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

ধর্মীয় সংখ্যালঘুর ওপর নির্যাতন

আসকের প্রতিবেন অনুযায়ী, বছরের এ সময়ে ২০টি ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ১৩টি বাড়িঘর ও ২টি ব্যবসা প্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। হিন্দুদের ১৫টি প্রতিমা ভাঙচুরের পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের ১টি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Related Topics

টপ নিউজ

আইন ও সালিশ কেন্দ্র / আসক / মৃত্যু / নির্যাতন / মানবাধিকার / মানবাধিকার লঙ্ঘন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net