Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
চাকরির আশ্বাসে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ১

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
29 March, 2024, 10:20 pm
Last modified: 24 April, 2024, 05:40 pm

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

চাকরির আশ্বাসে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতন, গ্রেপ্তার ১

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, 'গ্রেপ্তার শাকিলের সহযোগীদের সহায়তায় ভুক্তভোগী শাকিল মিয়াকে লিবিয়ায় অপহরণ ও নির্যাতন করা হয়।'
ফরিদপুর প্রতিনিধি
29 March, 2024, 10:20 pm
Last modified: 24 April, 2024, 05:40 pm
শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টায় সালথা উপজেলার নকুলহাটি বাজার এলাকা থেকে অভিযুক্ত মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

চাকরি দেওয়ার আশ্বাসে ইতালির কথা বলে লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ ও নির্যাতনের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০টায় ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. শাকিল (২৮)। তিনি ওই উপজেলার বিভাগদী গ্রামের মো. নফেলের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে এ ঘটনায় সাতজনকে আসামি করে সালথা থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, 'লিবিয়ায় নিয়ে সালথা উপজেলার এক যুবককে অপহরণ ও নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বাবা বৃহস্পতিবার বিকালে একটি মামলা করেছেন। শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।' 

তিনি বলেন, 'গ্রেপ্তার শাকিলের সহযোগীদের সহায়তায় ভুক্তভোগী শাকিল মিয়াকে লিবিয়ায় অপহরণ ও নির্যাতন করা হয়।'

মামলার এজাহার সূত্রে জানা যায়, শাকিল মানবপাচারকারী চক্রের সদস্য।

প্রসঙ্গত, সম্প্রতি ফরিদপুরের সালথার রামকান্তপুর এলাকার মো. শাকিল মিয়া (২৪) নামের এক যুবককে চাকরির আশ্বাসে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্র। এ ঘটনা  বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য অন্যতম বিপজ্জনক গন্তব্য লিবিয়া।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত মোট ১৬ লাখ ৫৫ হাজার ৫৩৫ জন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছে। এরমধ্যে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি এ রুটে মানবপাচারের শিকার হন। 

গত বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লিবিয়ায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চার যুবককে অপহরণ করা হয়েছে। 

অপহরণকারীরা জনপ্রতি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং অপহৃতদের নির্যাতন করার ভিডিও তাদের পরিবারের কাছে পাঠিয়েছে।

অপহৃতরা হলেন- ওয়াসিম (২২), বোরহান উদ্দিন (১৯), জাবেদুর রহিম (১৯) ও নাঈম উদ্দিন (২০)।

Related Topics

টপ নিউজ

লিবিয়া / ইতালি / যুবক / নির্যাতন / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net