Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি, নাবিকেরা নিরাপদে আছেন: মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2024, 10:25 pm
Last modified: 17 March, 2024, 10:31 pm

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • আজ স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • দেশে ফিরল এমভি আবদুল্লাহ

জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি, নাবিকেরা নিরাপদে আছেন: মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন

২০১০ সালে জলসদ্যুদের কবলে পড়া এমভি জাহান মনির নাবিক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘জলদস্যুরা তাদের জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর জাহাজ মালিকের কাছে মুক্তিপণ দাবি করতে ২৬ দিন সময় নিয়েছিল। নাবিকদের পরিবার ও জাহাজ মালিকের ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই কৌশল খাটায়।’
টিবিএস রিপোর্ট
17 March, 2024, 10:25 pm
Last modified: 17 March, 2024, 10:31 pm
এমভি আবদুল্লাহ। ফাইল ছবি: শিপস্পটিং

এমভি আবদুল্লাহকে অপহরণ করা সোমালি জলদস্যুদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'ছিনতাই হওয়া জাহাজের সব নাবিক নিরাপদে আছেন।'

তিনি আরও বলেন, 'গোদোব জিরান উপকূল থেকে প্রায় ৪ মাইল দূরে জাহাজটি এখনও তার সর্বশেষ অবস্থানেই রয়েছে।'

গত সপ্তাহে মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরে কয়লা নিয়ে যাওয়ার সময় এমভি আবদুল্লাহকে সোমালি জলদস্যুরা অপহরণ করে।

এদিকে, সোমালি জলদস্যুরা এমভি আবদুল্লাহকে অপহরণ করার ঠিক পরপরই ইউরোপীয় মেরিটাইম ফোর্সেসের একটি জাহাজ এবং ইন্ডিয়ানা নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাৎক্ষণিকভাবে নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর অনুমতি চেয়েছিল।

তবে জাহাজের মালিক এসআর শিপিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নাবিকদের প্রাণহানির ঝুঁকি এড়াতে সশস্ত্র অভিযানের প্রস্তাব ফিরিয়ে দেয়।

গত বৃহস্পতিবার জাহাজ মালিকরা জানান, জলদস্যুরা তাদের সঙ্গে যোগাযোগ না করলেও উদ্ধার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

২০১০ সালে জলসদ্যুদের কবলে পড়া এমভি জাহান মনির নাবিক মোহাম্মদ ইদ্রিস বলেন, 'জলদস্যুরা তাদের জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর জাহাজ মালিকের কাছে মুক্তিপণ দাবি করতে ২৬ দিন সময় নিয়েছিল।'

তিনি বলেন, 'নাবিকদের পরিবার ও জাহাজ মালিকের ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই কৌশল খাটায়। এমনকি মুক্তিপণ চাওয়ার পরও তারা সমঝোতা করতে বিলম্ব করে।'

উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে জলদস্যুদের কবলে পড়ে ২৩ বাংলাদেশি নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।
 

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / সোমালি জলদস্যু / মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • আজ স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • দেশে ফিরল এমভি আবদুল্লাহ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net