Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
'ভারতীয় নৌবাহিনী কর্তৃক এমভি আবদুল্লাহ উদ্ধারের খবর ভিত্তিহীন'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 March, 2024, 12:40 pm
Last modified: 17 March, 2024, 12:51 pm

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • আজ স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • দেশে ফিরল এমভি আবদুল্লাহ

'ভারতীয় নৌবাহিনী কর্তৃক এমভি আবদুল্লাহ উদ্ধারের খবর ভিত্তিহীন'

শনিবার (১৬ মার্চ) ইন্ডিয়ান টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, মেরিন ইনসাইটসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে ভারতীয় নৌবাহিনী কর্তৃক ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। পরে জাহাজের মালিক কর্তৃপক্ষ খবরটিকে গুজব হিসেবে নিশ্চিত করে।
টিবিএস রিপোর্ট
17 March, 2024, 12:40 pm
Last modified: 17 March, 2024, 12:51 pm
এমভি আবদুল্লাহ। ফাইল ছবি: শিপস্পটিং।

সোমালিয়া বন্দরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ জন নাবিককে ভারতীয় নৌবাহিনী কর্তৃক উদ্ধারের যে খবর দেশটির গণমাধ্যমে প্রকাশ হয়েছে– তা সঠিক নয় বলে জানিয়েছে জাহাজের মালিক কর্তৃপক্ষ। 

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম ইউএনবিকে বলেন, "মিডিয়া কোথা থেকে এ খবর পেল তা আমি জানি না। তবে এটি ভিত্তিহীন।"

ছিনতাই হওয়া জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। 

তিনি বলেন, "শনিবার পর্যন্ত নাবিকদের সঙ্গে যোগাযোগ সম্ভব করা হয়নি। জলদস্যুদের সঙ্গেও যোগাযোগ হয়নি।"

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, "ছিনতাই হওয়া জাহাজটি উদ্ধার হয়েছে বলে যে খবর ছাড়ানো হচ্ছে, তা গুজব। আমি শুনেছি, ১৪ মার্চ উদ্ধারের চেষ্টা করা হয়েছিল; কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি।"

"এবং মিডিয়া হয়তো এই প্রচেষ্টাকেই উদ্ধার হিসেবে প্রচার করছে," যোগ করেন তিনি।

এদিকে, শনিবার (১৬ মার্চ) ইন্ডিয়ান টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, মেরিন ইনসাইটসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে ভারতীয় নৌবাহিনী কর্তৃক ২৩ জন নাবিকসহ এমভি আবদুল্লাহ উদ্ধারের খবরটি প্রকাশ করা হয়। পরে জাহাজের মালিক কর্তৃপক্ষ খবরটিকে গুজব হিসেবে নিশ্চিত করে।

ভারতীয় নৌবাহিনী কর্তৃক এমভি আবদুল্লাহ উদ্ধারের ভুয়া সংবাদ।

জানা যায়, ভারতীয় নৌবাহিনী একটি মাল্টার পতাকাবাহী জিম্মি হওয়া জাহাজ উদ্ধারের প্রচেষ্টায় ছিল। যেটিকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর সঙ্গে মিলিয়ে ফেলে।

এ বিষয়ে জিম্মি ক্রু সদস্য নুরুদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ইউএনবিকে জানান, "এটি সত্য নয়। মিডিয়া কোথা থেকে এই ভুয়া খবর পেল তা আমার জানা নেই।"
 
Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / সোমালি জলদস্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • জিম্মি করার ১০ দিন পর জাহাজে দোভাষী আনে দস্যুরা; মুক্তিপণ ভাগ হয় ৩ অংশে
  • ‘মায়ের কাছে জিজ্ঞেস করতাম কখন বাবা আসবে, আজ ঠিকই বাবা ফিরে এসেছে’
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • আজ স্বজনদের কাছে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
  • দেশে ফিরল এমভি আবদুল্লাহ

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net