Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সংসদে অফশোর ব্যাংকিং আইন ২০২৪ পাস

বাংলাদেশ

বাসস
05 March, 2024, 08:25 pm
Last modified: 05 March, 2024, 08:27 pm

Related News

  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের

সংসদে অফশোর ব্যাংকিং আইন ২০২৪ পাস

বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিংয়ে বিদেশের বিভিন্ন উৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল নেওয়া যাবে।
বাসস
05 March, 2024, 08:25 pm
Last modified: 05 March, 2024, 08:27 pm
ছবি: সংগৃহীত

সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সঙ্গে সঙ্গতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে জাতীয় সংসদে মঙ্গলবার (৫ মার্চ) 'অফশোর ব্যাংকিং আইন, ২০২৪' পাস করা হয়েছে। 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাসের প্রস্তাব করেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

বিলে বলা হয়েছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কসমূহের শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো থেকে আমানত গ্রহণ করা যাবে।

পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিট তাদের স্বল্প মেয়াদি ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ, ঋণপত্র ও গ্যারান্টি সুবিধা প্রদান, বিল ডিসকাউন্টিং, বিল নেগোশিয়েটিং এবং অন্যান্য বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট বহি:লেনদেন সেবাদান করতে পারবে।

বিলে বলা হয়েছে, অনিবাসী বাংলাদেশি, বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অফশোর ব্যাংকিং ইউনিট আমানত ও ঋণ গ্রহণ করতে পারবে।

বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিংয়ে বিদেশের বিভিন্ন উৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল নেওয়া যাবে।

বিলে আরও বলা হয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিট যেকোনো অনুমোদিত বৈদেশিক মুদ্রায় হিসাব পরিচালনা করতে পারবে। এ ব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিটের আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাদের প্রদেয় সুদ বা মুনাফা প্রত্যক্ষ ও পরোক্ষ করমুক্ত থাকবে। আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাদের হিসাব যেকোনো শুল্ক ও লেভি মুক্ত হবে।

এ আইনে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনিবাসী বা ক্ষেত্রমত বাংলাদেশে নিবাসী ব্যক্তির সঙ্গে পরিচালিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।

বিলে বলা হয়েছে, অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট তফশিলি ব্যাংকের পর্ষদের অনুমোদিত নীতিমালা থাকতে হবে। তফশিলি ব্যাংকের অফশোর কার্যক্রমের জন্য পৃথক হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদনে অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিট থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে তহবিল স্থানান্তর করা যাবে।

বিলের উপর সংশোধনী প্রস্তাব উত্থাপনসহ বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন- সরকারি দলের সদস্য শফিউল আলম চৌধুরী, সেলিম মাহমুদ, বিরোধী দলের সদস্য মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার, হাফিজ উদ্দিন আহম্মেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী।
 
Related Topics

টপ নিউজ

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ / জাতীয় সংসদ / বিল / অর্থমন্ত্রী / আবুল হাসান মাহমুদ আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ, জনগণকে ধৈর্য ধরার আহ্বান অর্থমন্ত্রীর
  • জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net