Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
নিথর দেহে স্ত্রী-সন্তান নিয়ে শেষবারের মতো বাড়ি ফিরলেন মোবারক, গ্রামজুড়ে হাহাকার

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
01 March, 2024, 03:55 pm
Last modified: 01 March, 2024, 03:58 pm

Related News

  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

নিথর দেহে স্ত্রী-সন্তান নিয়ে শেষবারের মতো বাড়ি ফিরলেন মোবারক, গ্রামজুড়ে হাহাকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
01 March, 2024, 03:55 pm
Last modified: 01 March, 2024, 03:58 pm
পাশাপাশি পাঁচটি কবরে সমাহিত হবেন এক পরিবারের সবাই। ছবি: টিবিএস

বাড়ির বাইরে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি খাটিয়া। ভেতরে সন্তানের জন্য সত্তোরোর্ধ্ব মা সৈয়দা হেলেনা বেগমের বুকফাটা আর্তনাদ। আজ শুক্রবার (০১ মার্চ) পরিবার নিয়ে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসার কথা ছিল মোবারক হোসেনের। তাই ভালো করে বাজার-সদাইও করে রেখেছিলেন মা।

মাকে দেওয়া কথা রাখলেও মোবারক সপরিবারে বাড়ি এসেছেন নিথর দেহে, সবাইকে শোকের সাগরে ভাসিয়ে।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের মৃত সৈয়দ কাশেম মিয়ার ছেলে সৈয়দ মোবারক হোসেন (৪৮) ও স্ত্রী স্বপ্না বেগম (৩৫), দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৭) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (০৭) রয়েছেন।

সপরিবারে ইতালি যাওয়া হলো না মোবারকের, বেইলি রোডের আগুনে মারা গেল পরিবারের সবাই

একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে শাহবাজপুর গ্রামের পরিবেশ। সবকিছুই যেন থমকে গেছে!

শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ৩টায় লাশবাহী গাড়িতে করে শাহবাজপুর গ্রামে আনা হয় মোবারক হোসেন, তার স্ত্রী স্বপ্না বেগম, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহর মরদেহ।

তাদের পাঁচজনের জন্য বাড়ির পাশেই একসঙ্গে খোঁড়া হয়েছে পাঁচটি কবর। শুক্রবার আসর নামাজের পর জানাযা শেষে বাবা সৈয়দ কাশেম মিয়ার কবরের পাশেই স্ত্রী-সন্তানদের নিয়ে চিরনিদ্রায় শায়িত হবেন মোবারক হোসেন।

এসব ছবি এখন শুধুই। মোবারকের গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে বেইলি রোডের অগ্নিকাণ্ডে। ছবি: কোলাজ

সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা হেলেনা বেগম। একসঙ্গে এভাবে পরিবারের সবার মৃত্যু হবে তা মেনে নিতে পারছেন না কেউই।

নিহত মোবারকের চাচা আব্দুল কাইয়ূম জানান, চার ভাই-বোনের মধ্যে মোবারক দ্বিতীয়। ১০-১২ বছর আগে ইতালি পাড়ি জমান মোবারক হোসেন। সম্প্রতি ইতালিতে স্থায়ী বসবাসের অনুমোদন পান তিনি। তাই স্ত্রী ও তিন ছেলেমেয়েকে ইতালি নিয়ে যেতে এক মাস আগে দেশে আসেন মোবারক। পরিবারের সবারই ভিসা হয়েছে ইতালির। আগামী ১০ মার্চ তাদের ফ্লাইট ছিল।

তিনি আরও বলেন, মোবারকের পরিবার কয়েকবছর ধরে ঢাকায় বসবাস করছিল। প্রবাসে যাওয়ার আগে সন্তানদের ইচ্ছাপূরণে গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার জন্য বেইলি রোডের একটি রেস্টুরেন্টে যান পরিবারের সবাই। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোবারক ও স্ত্রী এবং তিন সন্তানের মৃত্যু হয়।

একসঙ্গে পুরো পরিবারের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন স্বজন ও স্থানীয়রা।

Related Topics

টপ নিউজ

বেইলি রোডে ভবনে আগুন / অগ্নিকাণ্ড / অগ্নিকাণ্ডে মৃত্যু / অগ্নিকাণ্ডে এক পরিবারের ৫ জনের মৃত্যু / ইতালি / প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net